ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ জন


ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ জন

সারাদেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, ১৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে একটি ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জন ডেঙ্গুতে মৃত্যু বরণ করেছেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের প্রদত্ত তথ্য অনুযায়ী, এ বছর ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ডেঙ্গুর প্রকোপ যেভাবে দিন দিন বাড়ছে, তাতে পরিস্থিতি গুরুতর হতে পারে। এজন্য সরকারও ডেঙ্গুর প্রকোপ রোধে আগেভাগেই পদক্ষেপ নিতে শুরু করেছে। ইতোমধ্যে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধান করে ১৯ সদস্যের একটি টাস্কফোর্স প্রতিষ্ঠা করা হয়েছে। ঢাকায় ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে দুই সিটি করপোরেশনই পুরোদমে কার্যক্রম শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ডিএমপির ২ হাজার ৩২৩ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ডিএমপির ২ হাজার ৩২৩ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৩২৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানী ঢাকার ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই সমস্ত মামলা করে।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৭টি ট্রাক, ৯টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৯১টি সিএনজি ও ২৭১টি মোটরসাইকেলসহ মোট ৪৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২টি বাস, ২৩টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ২২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি, ৩০৬টি মোটরসাইকেলসহ মোট ৫১২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৮টি বাস, ১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৮০টি মোটরসাইকেলসহ মোট ৪৬২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৭টি বাস, ৭টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে।

এছাড়াও, অভিযানের সময় মোট ৪৭৯টি গাড়ি ডাম্পিং ও ৩৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ দূষণ করে নেগোশিয়েশন করার সুযোগ নেই: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


পরিবেশ দূষণ করে নেগোশিয়েশন করার সুযোগ নেই: প্রতিমন্ত্রী

পরিবেশ দূষণ করে, ছাড়পত্রের নিয়ম অমান্য করে সনেগোশিয়েনের এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বুধবার (২৪ জুন) সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নে শিল্পকারখানার বর্জ্যে ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে তিনশত একর ফসলি জমি পরিদর্শন শেষে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার ১৫ বছর কী করেছে তা নিয়ে কথা বলতে চাইনা। আমাদের প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় কাজ করছেন। শিল্প কারখানার রাসায়ানিক বজ্য খাল, নদী ও কৃষকের জমিতে গিয়ে পরিবেশ নষ্ট হয়েছে। কৃষকরা ফসলী জমিতে কারখানার বর্জ্য ফেলা বন্ধ করতে আন্দোলন করে ব্যর্থ হয়েছেন। সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে যাতে আর কোনো শিল্পের বর্জ্য নদী, খাল, বিল ও কৃষকের জমিতে না যায়।

তিনি বলেন, পানি দূষণ বন্ধে ইটিপির ব্যবহার অত্যন্ত জরুরী। আমরা চেষ্টা করব নতুন করে মিল কারখানার কোনো দূষিত বর্জ্যের পানি আশপাশের কৃষকের জমিতে না যায়। এর জন্য তিনি কারখানার এলাকায় টিম গঠন করার পরামর্শ দিয়েছেন।

পরিদর্শনকালে, পরিবেশ আইন ভঙ্গের দায়ে 'এক্সপেরিয়েন্স' কারখানার একটি অবৈধ বর্জ্য আউটলাইন সিলগালা করা হয়েছে। পুনরায় ওপেন করা হলে ওই কারখানা চিরতরে বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, কোনো অবস্থাতেই কারখানার দূষিত বর্জ্যে খাল, নদী, আশপাশের জমিসহ কোনো জলাশয়ে যেন ফেলা না হয়। সংগঠনগুলোকে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, আমরা চাইনা কোনো পক্ষের প্রতিপক্ষ হতে। এখানে ডায়িং ফ্যাক্টরীসহ অন্যান্য যেসব শিল্প কারখানা আছে, সেগুলো অবশ্যই কেমিক্যাল ব্যবহার করছে। অপরিশোধিতভাবে নদী, খাল, বিল ও জলাশয়ে বর্জ্য ফেলার কাজ কোনোক্রমেই করা যাবে না।

আমরা অবশ্যই চেষ্টা করবো এই বিষয়গুলো পর্যবেক্ষণ রাখার জন্য। পরিবেশের কর্মকর্তারা যদি সহযোগিতা না করেন, তাহলে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। নতুন করে আরেক জনকে দায়িত্ব দেওয়া হবে, যিনি সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ফিরোজ হোসেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সাধারণ সাংবাদিক কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, কৃষক প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. রুহুল আমীন, মো. শামছুদ্দিন মন্ডল, মোহাইমেনুল ইসলাম তালুকদার, আবুল বাশারসহ এক্সপেরিয়েন্স কারখানার আইন উপদেষ্টা এজাজ উদ্দিন ও মুলতাজিম মিলের প্রতিনিধি পুলকময় মজুমদার প্রমুখ বক্তৃতা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণ দেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণ দেবে সরকার

সরকার সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণ দিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশজুড়ে ৩০ মাসের এই প্রশিক্ষণ কর্মশালার বাস্তবায়নে ব্যয় হবে এক হাজার ১০৬ কোটি ৫২ লাখ ৯৮ হাজার ৭৫২ টাকা।

এসবের জন্য ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কার্যকর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই ১০টি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ‘ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রিসাইলেন্স ফর এনইইটি’-এর আওতায় দেশের বিভিন্ন জেলার যুবকদের বিশেষ প্রশিক্ষণে, বিশেষ করে যুবকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রশিক্ষিত করে তোলার উদ্দেশ্যে এই কর্মসূচিটি গ্রহণ করা হয়েছে।

দেশের বিভিন্ন এনজিও সার্ভিস প্রোভাইডার হিসেবে যুবকদের প্রশিক্ষণ দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি

সেশনজট নিরসনসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।

এসময় তারা প্লেকার্ড উঁচিয়ে স্লোগানও দেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনে এ ঘটনা ঘটে।

অন্য দাবিগুলো হলো- দ্রুত রেজাল্ট প্রকাশ করা এবং একাডেমি ক্যালেন্ডার অনুসরণ নিশ্চিত করা।

শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে যে, দীর্ঘদিন ধরে বিভাগে সেশনজট হচ্ছে। যথাসময়ে রেজাল্ট হয় না এবং একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করা হয় না। এর ফলে তাদের ভোগান্তি বাড়ছে। বহুবার বিষয়টি জানানো সত্ত্বেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

মেহেদী হাসান পাপন নামের এক শিক্ষার্থী বলেন, “২০২০ সালে অনার্স শুরু করেছি। ২০২৪ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জটের কারণে শেষ হয়েছে ২০২৫ সালের শেষের দিকে। রেজাল্ট প্রকাশের পর পাঁচ মাস হয়ে গেলেও মাস্টার্সের ক্লাস, পরীক্ষা বা রুটিন দেয়া হয়নি।”

শিক্ষার্থী খালিদ হাসান জানান, বিভাগের কয়েকজন শিক্ষার্থী উপস্থিতির হার ৬০ শতাংশের কম হওয়ায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাননি। তবে এ দায় বিভাগ এড়াতে পারে না, কারণ তারা একাডেমিক জটিলতা নিরসনের ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

নৃবিজ্ঞান বিভাগের সভাপতি কাজি রবিউল আলম বলেন, “কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতির হার ৬০ শতাংশের নিচে। বিধি অনুসারে তারা পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু তারা পরীক্ষায় বসার দাবি তুলেছে। তাদের সহপাঠীরা তাদের ছাড়া পরীক্ষায় বসবে না বলে জানিয়েছে।” তবে সভাপতি এ সিদ্ধান্ত একা নিতে পারেন না। একাডেমিক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%