১১:০০ পি.এম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনার সূত্রপাত ঘটে টুঙ্গীপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাতের বেলা ছাত্রলীগের নেতাকর্মীরা গ্রামীণ ব্যাংকের সামনে জড়ো হয়। এরপর তারা ব্যাংকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে ব্যাংকের ভিতরে আগুন লাগিয়ে দেয়। এই অগ্নিকাণ্ডে ব্যাংকের ভেতরের মালামাল পুড়ে যায়। পাশাপাশি ব্যাংকের সাইনবোর্ডসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: রাঙামাটির নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে পশুপালন বিষয়ক প্রশিক্ষণ
এর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা গ্রামীণ ব্যাংকের সামনে সড়কে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করে। এই কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ফলে এলাকাজুড়ে একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন