০৫:০২ পি.এম
কুমিল্লা শহরের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে কুমিল্লা নগরীতে অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল থানার পুলিশ তাকে আটক করে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার এই তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘নাশকতার পরিকল্পনার অভিযোগে সুমন দাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: কাঠালিয়ায় পরিবেশ আইন অমান্য করায় ‘এম বি এফ মনিরা ব্রিক ফিল্ডে’ অভিযান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন