০৯:২৩ পি.এম
ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী কৃষক বাজার অনুষ্ঠিত হয়েছে কৃষক ও ভোক্তার সমন্বয় সাধনের লক্ষ্যে।
আজ বুধবার সকালে ঠাকুরগাঁও আরাজি চন্ডিপুর গ্রামে শুরু হয়েছে এই বাজার, যা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র বাস্তবায়নে অনুসৃজিত।
সরজমিনে গিয়ে দেখা গেছে, কৃষকরা এ বাজারে অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত পণ্য নিয়ে এসেছেন। ক্রেতারা সরাসরি কৃষকদের কাছ থেকে কীটনাশক মুক্ত সেসব টাটকা পণ্য ক্রয় করছেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
কৃষকরা তাদের নিজেদের ক্ষেতের শাকসবজি, গরুর দুধ, পুকুরের মাছ, কলা, আম, এবং কাঁঠালসহ বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে বসেছেন।
ক্রেতারাও একটু কম দামে সরাসরি কৃষকদের কাছ থেকে চাহিদামতো এসব পণ্য ক্রয় করতে পারেন।
এ এতে একদিকে খুশি ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করে। অপরদিকে, বিক্রেতারাও পর্যাপ্ত কৃষিপণ্য বিক্রি করে খুশি।
অনুষ্ঠিত এই কৃষক বাজার মূলত মধ্যস্বত্বভোগী ও ফড়িয়াদের দৌড়াত্ব কমানোর পাশাপাশি কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তিতে সহযোগিতা করছে বলে জানিয়েছে আয়োজকরা।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
এ সময় কৃষি অফিসার ডি এ ই বাবু নিহার রঞ্জন রায়, পূর্ব আরাজি চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রোকন উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ রইস উদ্দিন সাজু, বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জজ মিয়া, হেড অফ প্রোগ্রাম (এগ্রিকালচার) কৃষিবিদ বাবুল বনিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইএসডিও’র প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন