মামুন বিল্লাহ কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি
শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৩০ পি.এম
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মিতালী কচিকাঁচার মেলার আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং ২০২৫ ও ২০২৬ সালের পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় নলতা জেলা পরিষদ অডিটরিয়ামে অত্যন্ত যাক জমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নলতা মিতালী কচিকাঁচা মেলার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাকি আল -বাকী’র সভাপতিত্বে ও শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জ্যোতি শংকর রায়, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় থেকে ২০২৫ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত ৫৪ ছাত্রছাত্রীদের মেডেল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে নলতা মিতালী কচিকাচা মেলার সাংস্কৃতিক টিমের পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন উপলক্ষে ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহনে নলতা কজেল সংলগ্ন ইউনিয়ন বিএনপির অফিসের সামনে থেকে এর র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অফিসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়, বাংলাদেশ জামাত ইসলামি নলতা ইউনিয়ন শাখার আমির মাস্টার আকবর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান, আলহাজ্জ মোঃ রেজাউল ইসলামস নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন,নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম হোসেন,নলতা ইউনিয়ন বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন, ছাত্রদল নেতা ইব্রাহিমসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাতীদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপ্রান্তে মহান আল্লাহর দরবারে সকলের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের হাফেজ মোঃ হাবিবুর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে ৪৮টি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এটি সৌদির জন্য সর্বশেষ বড় অস্ত্র ক্রয়ের ঘটনা। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, রিয়াদ দীর্ঘদিন ধরে এফ-৩৫ কেনার আগ্রহ প্রকাশ করে আসছে। তবে মধ্যপ্রাচ্যে একমাত্র এফ-৩৫ ব্যবহারকারী দেশ ইসরায়েল সৌদির কাছে এই যুদ্ধবিমান বিক্রির ব্যাপারে উদ্বেগ জানিয়ে আসছে।
এফ-৩৫ একটি অত্যাধুনিক যুদ্ধবিমান, যা রাডারে সহজে ধরা পড়ে না। এটি আকাশ ও স্থল— উভয় ধরনের লক্ষ্যবস্তুতে অভিযান চালাতে সক্ষম। সৌদি আরব যদি এফ-৩৫ পায়, তাহলে ইসরায়েলের পর মধ্যপ্রাচ্যে এই যুদ্ধবিমান ব্যবহারকারী দ্বিতীয় দেশ হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত বিক্রি সৌদি আরবের নিজ ভূখণ্ডের প্রতিরক্ষা শক্তিশালী করবে এবং বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় দেশটির প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করবে। একই সঙ্গে মার্কিন বাহিনীর সঙ্গে সৌদি বাহিনীর সমন্বয় সক্ষমতাও উন্নত হবে।
সৌদি দূতাবাস এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে, এটি যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্কের শক্তি ও দীর্ঘস্থায়ী ভিত্তির প্রতিফলন। দুই দেশের নিরাপত্তা সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা ও যৌথ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানানো হয়েছে।
এদিকে, ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর তেহরানের বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে সৌদি আরব। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের হামলারও শিকার হয়েছে দেশটি।
সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রির প্রস্তাব মার্কিন কংগ্রেসকে জানানো হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য আইনপ্রণেতাদের সম্মতি প্রয়োজন। তবে যুদ্ধবিমান সরবরাহের সময়সীমা জানানো হয়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই বিক্রি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন আনবে না। কারণ, দীর্ঘদিনের মার্কিন নীতির অংশ হিসেবে সম্ভাব্য আঞ্চলিক প্রতিপক্ষের তুলনায় ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার বিষয়টি বিবেচনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র এতদিন কেবল ঘনিষ্ঠ মিত্রদের কাছেই এফ-৩৫ বিক্রি করেছে। তবে চীনা গুপ্তচরবৃত্তির আশঙ্কা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ রয়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে চীনের অংশীদারিত্বের মাধ্যমে বেইজিং এফ-৩৫-এর প্রযুক্তি পেতে পারে বলে মার্কিন গোয়েন্দা বিশ্লেষকেরা আশঙ্কা করছেন।
প্রসঙ্গত, চলতি বছর সৌদি আরবের একাধিক বড় অস্ত্র কেনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বরে রিয়াদের কাছে ৫ বিলিয়ন ডলারে ১০ হাজারের বেশি বোমা, যার মধ্যে ২ হাজার পাউন্ড ওজনের বোমাও রয়েছে, বিক্রির অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া ৭৫০ মিলিয়ন ডলারে ৬০টি ট্যাংক ইঞ্জিন এবং জুলাইয়ে ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে রকেটকে নির্ভুল অস্ত্রে রূপান্তরের সরঞ্জাম বিক্রির চুক্তিও অনুমোদন করেছে ওয়াশিংটন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্রিকেট বর্তমানে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। এ কারণে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ সর্বদা তুঙ্গে থাকে। যখন ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনে শোবিজ তারকারা যুক্ত হন, তখন তা ভিন্ন মাত্রা সৃষ্টি করে। বলিউডের অনেক তারকা ক্রিকেট তারকাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
মনসুর আলি খান পাতৌদি ভারতের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। ১৯৬৫ সালে দিল্লির একটি পার্টিতে অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎ হয়। ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও, ১৯৬৯ সালে তারা বিয়ে করেন।
বিরাট কোহলি ও আনুশকা শর্মা
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ের অনুষ্ঠানটি ওই বছরের সবচেয়ে স্মরণীয় একটি আয়োজন ছিল।
যুবরাজ সিং ও হ্যাজেল কিচ
যুবরাজ সিং এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি যতবার হ্যাজেল কিচের সঙ্গে কফি খেতে চেয়েছেন, হ্যাজেল ততবার রাজি হয়েছেন। কিন্তু যেদিন কফি খাওয়ার পরিকল্পনা থাকত, সেদিন হ্যাজেল ফোন বন্ধ করে রাখতেন। এভাবে প্রায় এক বছর ধরে যুবরাজ সিং এবং হ্যাজেল কিচের সাক্ষাৎ হতে সময় লেগেছিল। অবশেষে, তারা ২০১৫ সালে বালির একটি সৈকতে বাগদান সম্পন্ন করেন এবং ২০১৬ সালে বিয়ে করেন।
জহির খান ও সাগরিকা ঘাটগে
‘চাক দে!’ সিনেমার হকি তারকা প্রীতি সবরওয়ালের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সাগরিকা ঘাটগে সাবেক ভারতীয় ক্রিকেটার জহির খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বাগদানের ঘোষণা দেন। যুবরাজ এবং হ্যাজেলের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে যোগ দেওয়ার পর তাদের সম্পর্ক প্রথমবারের মতো প্রকাশ্যে আসে।
হরভজন সিং ও গীতা বসরা
ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং ২০১৫ সালে ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী গীতা বসরার সঙ্গে বিয়ে করেন। তাদের প্রেমের সম্পর্ক প্রায় পাঁচ থেকে ছয় বছরের ছিল।
সংগীতা বিজলানি এবং মোহাম্মদ আজহারউদ্দিনের প্রথম সাক্ষাৎ ঘটে ১৯৯৬ সালে। এরপর তারা প্রেমে পড়েন এবং সংগীতাকে বিয়ের জন্য প্রথম স্ত্রীকে তালাক দেন আজহারউদ্দিন। সে সময় সংগীতা নিজের নাম পরিবর্তন করে আয়েশা আজহার রাখেন। এত আয়োজনের পরেও, ১৪ বছর সংসার করার পর ২০১০ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট বিভাগের ডিজিটাল ডাকঘর সমূহের তিনমাস মেয়াদী কম্পিউটার "ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন" কোর্সের সার্টিফিকেট পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরীর রাজা জি.সি. উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই পরীক্ষাটি, যা বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ পোস্টাল একাডেমি, রাজশাহী এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।
ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, সিলেট বিভাগ সিলেট সুজিত চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে সিলেট পোস্টাল বিভাগের পোস্ট অফিস সুপার মলয় কান্তি সরকার এবং পোস্ট অফিস পরিদর্শক জনাব বাবলু রায় পরীক্ষার কেন্দ্রের সাচিবিক দায়িত্ব পালন করেন।
বিভিন্ন পরীক্ষা হলে হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট বিভাগীয় অফিসের পোস্টাল অপারেটর জনাব দেবপ্রসাদ পাল, মোঃ আব্দুল বাসিত, মোঃ সাইফুল শিকদার, পোস্ট ই-সেন্টার কো-অর্ডিনেটর রোহেল আহমদ, জনাব নাসির উদ্দিন, বলরাম বনিক, জনাব মাহবুবুর রহমান, জনাব আতিকুর রহমান, জনাব আল-আমীন, লায়েছ আহমদ, মাছুম আহমদ, সুহেল আহমদ প্রমুখ।
এই পরীক্ষায় অংশগ্রহণ করে সিলেট পোস্টাল বিভাগের বিভিন্ন ডিজিটাল ডাকঘর এর প্রায় ৩০০ শিক্ষার্থী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ