০৩:৫৯ পি.এম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযানের সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শাহজালাল বাবু (২৯) এবং জোবায়ের আহমেদ মিঠু (২১)।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কাচাকাটা থানার কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহজালাল বাবু ও জোবায়ের আহমেদ মিঠুকে মাদক পরিবহণ ও ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: কুয়াকাটা পর্যটন কার্নিভাল ঘিরে আবাসন সংকট, ২৩–২৪ অক্টোবর হোটেল-মোটেল-রিসোর্টে কক্ষ খালি নেই
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানার কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় অভিযান পরিচালনা করে দুই জন মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শুক্রবার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন