ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন


আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

আবারও দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদে দায়িত্ব নিচ্ছেন বাফুফের سابق সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন।

গত ৩১ মে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল। তবে সভাপতি পদে সালাহউদ্দিন ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।

যদি মনোনয়নপত্র সঠিক থাকে, তাহলে কাজী সালাউদ্দিনই সভাপতি হয়ে যাবেন। আগামী ১ আগস্ট সাফের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

সালাহউদ্দিন টানা চার মেয়াদে সাফের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করছেন। এবার চূড়ান্ত ঘোষণা আসলে তিনি টানা পাঁচ মেয়াদে সাফের সভাপতি হিসেবে নির্বাচিত হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামিনে মুক্তি পেলেন আইভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


জামিনে মুক্তি পেলেন আইভী

দীর্ঘ সময় বন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী।

তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। তার মুক্তির বিষয়ে নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।

কারা সূত্র জানায়, আদালতের মাধ্যমে সেলিনা হায়াৎ আইভীর জামিন আগেই মঞ্জুর হয়ে ছিল। বুধবার রাতে কারাগারে তার জামিনের কাগজপত্র পৌঁছায়। এরপর কারা কর্তৃপক্ষ সেই কাগজপত্র যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেয়।

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, 'রাত ১০টা ১০ মিনিটে সেলিনা হায়াৎ আইভী কারাগার হতে মুক্তি পেয়েছেন। আমাদের হাতে জামিনের কাগজ পৌঁছালে, সেটি যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়েছে।'

এদিকে, আদালতের মাধ্যমে জামিন পাওয়ায় রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চায় সরকার: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চায় সরকার: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ব্যবসায়ীদের জন্য যদি কোনো বাধা থেকে থাকে তবে তা হলো বাংলাদেশ একটি ‘ওভার রেগুলেটেড’ (অতিরিক্ত নিয়ন্ত্রিত) দেশ। সরকার এই অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক জটিলতা বা ‘ডিরেগুলেশন’ নিয়ে অত্যন্ত সজাগ রয়েছে।

বুধবার (৩ জুন) রাজধানীর একটি হোটেলে দেশের উদীয়মান ব্যবসায়ী নেতাদের সঙ্গে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘এবারের বাজেটেও আমরা ডিরেগুলেশনের বিষয়টি নিয়ে বিশেষ জোর দিয়েছি, যা আপনারা বাজেট বক্তৃতায় শুনতে পাবেন। প্রতিটি বিষয়েই একটি নির্ধারিত সময়ের ভেতর অতিরিক্ত ও অপ্রয়োজনীয় সমস্ত নিয়ন্ত্রক জটিলতা আমরা দূর করব।’

মন্ত্রী ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের আশ্বস্ত করে বলেন, ‘উদ্যোক্তাদের লাইসেন্স ও সার্টিফিকেশনের জটিলতা দূর করতে আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেব এবং দ্রুততম সময়ের মধ্যে তা আপনাদের জানিয়ে দেব।’

তিনি জানান, ‘সব ধরনের কর আদায় ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটালাইজড করার ওপর জোর দেয়া হচ্ছে।’ বলেছেন, ‘অর্থনীতিতে নানা সংকট রয়েছে এবং আমরা তা জানি। সেই সংকটগুলো দূর করার জন্য সরকার নিরলস চেষ্টা করছে।’

আমির খসরু গত শাসনামলের অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের সমালোচনা করে বলেন, ‘এমন এমন প্রজেক্ট নেয়া হয়েছে যার কোনো দরকারই ছিল না। এমন প্রকল্পও আছে যেগুলোর ৫০-৬০ শতাংশ কাজ এরইমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আমরা এই মুহূর্তে সবকিছু মূল্যায়ন করছি। ভবিষ্যতে প্রজেক্ট প্রণয়নে স্বচ্ছতা ও প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেয়া হবে। কেবল কর্মসংস্থান বাড়াবে–এমন প্রকল্পই এবার পাস করা হবে।’

একই অনুষ্ঠানে বাজেটের ঠিক আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার ঠিক আগমুহূর্তে এভাবে বিদ্যুতের দাম বাড়ানো সম্পূর্ণ অনভিপ্রেত। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই মূল্যবৃদ্ধির পক্ষে কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি।’ তিনি অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাইকারী আকাশ দুই সহযোগীসহ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাইকারী আকাশ দুই সহযোগীসহ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকাশ নামের এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন- রবিন ও আরাফাত।

এ দিন বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার এসআই আক্কেল আলী ও এসআই নাজমুল আলমের নেতৃত্বে একটি টিম আশুলিয়ায় অভিযান চালিয়ে আকাশ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। আকাশের নেতৃত্বে দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করছিল।

এডিসি জুয়েল রানা জানান, সম্প্রতি মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বিকাশের দোকান আয়েশা টেলিকমের কর্মচারী হৃদয়কে কুপিয়ে আহত করে। নগদ দুই লাখ টাকা ছিনতাই এবং এক লাখ টাকা মূল্যের স্যামসাং মোবাইলসহ তিনটি মোবাইল নিয়ে যাওয়া হয়। এর কয়েকদিন পরে নবীনগর হাউজিং এলাকায় কুরিয়ার সার্ভিসের গাড়ি থামিয়ে ৯৫ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়। এছাড়া তুরাগ ও বুড়িগঙ্গা নদীর পাড়ের ওয়াকওয়েতে নিয়মিত ছিনতাই করতো আকাশ ও তার সহযোগীরা।

থানায় আনার পরে যাচাই-বাছাই করে দেখা যায়, আকাশের বিরুদ্ধে চারটি ছিনতাই মামলা, দুটি মারামারি মামলা ও একটি মাদকের মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী রবিনের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা, যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা, যা জানা গেল

সিলেটের ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে ‘আপা’ বলে সম্বোধন করার কারণে বনফুল অ্যান্ড কোম্পানির তাজপুর শাখার এক কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠে এসেছে।

শুক্রবার (২৯ মে) ঈদের পরদিন বিকেলে, ইউএনও মুনমুন নাহার আশা নিজের মেয়েকে সঙ্গে নিয়ে সাধারণ ক্রেতার বেশে তাজপুর বনফুল শাখায় গিয়েছিলেন। ওই সময় শাখার ব্যবস্থাপক সুহেল বড়ুয়া দোকানের বাইরে ছিলেন। ইউএনও যখন দোকানের কর্মচারী আব্দুল মান্নানের কাছে চকোলেট আইসক্রিম চাইলে, তিনি তাকে জানান যে, চকোলেট আইসক্রিম নেই এবং অন্য কোনো আইসক্রিম নিতে পারেন।

পরে ইউএনও মিষ্টির কাউন্টারে গিয়ে বিভিন্ন মিষ্টি সম্পর্কে জানতে চান। এ সময় আব্দুল মান্নান জানান, ‘আপা’ গতকাল ঈদের কারণে নতুন মিষ্টি আসেনি এবং আজকের মিষ্টিগুলো বিক্রি হয়ে গেছে। এগুলো শুকনো মিষ্টি, দুই-চার দিন থাকলেও নষ্ট হয় না।

অভিযোগ অনুযায়ী, ‘আপা’ সম্বোধন করায় ইউএনও ক্ষুব্ধ হয়ে আব্দুল মান্নানকে বলেন, তুমি আমাকে চিনো? আমাকে আপা ডাকছ কেন? আমি ম্যাজিস্ট্রেট। তোমাদের বাসি মিষ্টি বিক্রির অভিযোগ বালাগঞ্জের ইউএনওসহ অনেকেই আমার কাছে দিয়েছে। আমি এখন মোবাইল কোর্ট পরিচালনা করব।

পরে তিনি শাখা ব্যবস্থাপককে ডাকার নির্দেশ দেন। কর্মচারী জানান, ম্যানেজার বাইরে আছেন। এ কারণে আরও ক্ষুব্ধ হয়ে তাকে জেল-জরিমানার ভয় দেখানোর অভিযোগ তুলে আব্দুল মান্নান। তিনি জানান, পুলিশি হয়রানি ও মানসিক চাপে এক সময়ে তিনি সেখান থেকে চলে যান। এরপর ম্যানেজার সুহেল বড়ুয়া এসে ইউএনওর কাছে ক্ষমা চান। এরপর আব্দুল মান্নানকে ডেকে এনে একটি কাগজে স্বাক্ষর নেওয়া হয়।

আব্দুল মান্নানের দাবি, তিনি প্রথমে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। কিন্তু ছয় মাসের জেল ও আরও বেশি জরিমানার ভয় দেখিয়ে তার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়।

গত ১ জুন অফিস খোলার দিন হার্টের রোগী আব্দুল মান্নান জরিমানার পরিমাণ কমানোর অনুরোধ জানাতে ইউএনও কার্যালয়ে যান। সেখানে তিনি কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করেন। সে সময় উপজেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। কিন্তু তার আবেদনেও সাড়া না পেয়ে তিনি সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার শরণাপন্ন হন এবং এ বিষয়ে দেখার অনুরোধ জানান।

আব্দুল মান্নান বলেন, আমি ২৬ বছর ধরে বনফুলে চাকরি করছি। চাকরি জীবনে অনেক ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছি, কিন্তু এমন ঘটনার সম্মুখীন কখনও হইনি। আমার কাছে পুরো ঘটনার পরিকল্পনা করা মনে হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। তবে উপজেলা বিএনপির নেতাকর্মীদের হস্তক্ষেপের ফলে তার চাকরি রক্ষা পায়। বর্তমানে তাকে বনফুলের সিলেট কারখানায় বদলি করা হয়েছে। এছাড়া ৫০ হাজার টাকার জরিমানার অর্থ তার বেতন থেকে কেটে নেওয়া হবে বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাকে জানিয়েছে।

ভুক্তভোগী কর্মচারীর অভিযোগ, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশে প্রতিষ্ঠানটির ম্যানেজার সুহেল বড়ুয়াকে পূর্বনির্ধারিত বা ‘শেখানো’ বক্তব্য দিতে বাধ্য করা হচ্ছে।

উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন বলেন, ভুক্তভোগী ব্যক্তি বিষয়টি নিয়ে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার কাছে গিয়েছিলেন। এমপি মহোদয় উভয়পক্ষের বক্তব্য শুনেছেন। তবে ঘটনার বিস্তারিত জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করাই সমীচীন হবে।

এ বিষয়ে বনফুল তাজপুর শাখার ব্যবস্থাপক সুহেল বড়ুয়া বলেন, আমাদের কর্মচারী বয়স্ক এবং নিরক্ষর হওয়ায় ক্রেতার বেশে ইউএনও এসেছিলেন, এ বিষয়টি তিনি বুঝতে পারেননি। এ কারণে ইউএনও তার ওপর ক্ষুব্ধ হয়ে জরিমানা করেন।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, আমি বা আমার কোনো স্টাফ হয়তো মিষ্টি কিনতে পারে। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার সহকর্মী। তিনি শুধু ‘আপা’ ডাকায় জরিমানা করতে পারেন না। হয়তো অন্য কোনো অনিয়ম দেখতে পেয়ে জরিমানা করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%