১০:৪৮ পি.এম
দীর্ঘ সময় বন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী।
তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। তার মুক্তির বিষয়ে নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।
কারা সূত্র জানায়, আদালতের মাধ্যমে সেলিনা হায়াৎ আইভীর জামিন আগেই মঞ্জুর হয়ে ছিল। বুধবার রাতে কারাগারে তার জামিনের কাগজপত্র পৌঁছায়। এরপর কারা কর্তৃপক্ষ সেই কাগজপত্র যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেয়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, 'রাত ১০টা ১০ মিনিটে সেলিনা হায়াৎ আইভী কারাগার হতে মুক্তি পেয়েছেন। আমাদের হাতে জামিনের কাগজ পৌঁছালে, সেটি যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়েছে।'
এদিকে, আদালতের মাধ্যমে জামিন পাওয়ায় রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল।
আরও পড়ুন: নিম্নতম মজুরি বোর্ড অচিরেই গঠন হবে: শ্রমমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন