ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিবচরে ১০০ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার, ২৭ পরিবারকে ঢেউটিন


শিবচরে ১০০ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার, ২৭ পরিবারকে ঢেউটিন

মাদারীপুরের শিবচরে ১০০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার এবং ২৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা পরিষদের পদ্মা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। একই সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মানবিক সহায়তা হিসেবে পাওয়া ঢেউটিন ২৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খরিস চন্দ্র বোস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, মানবিক সহায়তার অংশ হিসেবে ১০০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ২৭টি অসহায় ও দুঃস্থ পরিবারকে ঢেউটিন দেওয়া হয়েছে। সরকারের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৯৮ বার পেছালো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৯৮ বার পেছালো

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। এই ঘটনাটি ৯৮ বারের মতো ঘটেছে, যেখানে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে যাচ্ছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে সক্ষম হয়নি।

এ কারণে, ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন তারিখ হিসেবে আগামী ১৯ অক্টোবর নির্ধারণ করেছেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। ধারণা করা হচ্ছে, দেশের ভেতরে থাকা কোনো একটি চক্রের সহায়তায় এই অর্থপাচার সংঘটিত হয়েছে। এই ঘটনার পর, ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলাটি দায়ের করা হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে। এক দিন পর, ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে প্রদান করেন। তখন থেকেই মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে নিখোঁজের ৩ দিন পর রাফি আকনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


বাগেরহাটে নিখোঁজের ৩ দিন পর রাফি আকনের মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় রাফি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রাফি আকন খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। সে আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

শরণখোলা ও মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

তিনি আরো জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ ঘোষ

বিশ্বনাথ ঘোষের স্বপ্ন শুরুর আগেই শেষ হয়ে গেল। আসিয়ান কাপের মঞ্চে অংশগ্রহণ করতে পারছেন না এই ডিফেন্ডার। তার চোট স্বপ্নটিকে ভেঙে চুরমার করে দিয়েছে।

বাংলাদেশও এই ঘটনায় একটি ধাক্কা খেয়েছে। আসিয়ান কাপে অংশগ্রহণের জন্য বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রস্তুতি নিচ্ছিলেন প্রাথমিক স্কোয়াডে থাকা বিশ্বনাথ। কিন্তু নিবিড় অনুশীলনের সময় তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান। ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

বিশ্বনাথ এর আগে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। গত মার্চে ভিয়েতনামের বিরুদ্ধে তিনি ফিরেছিলেন, কিন্তু ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান।

আসিয়ান কাপ আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে। ইন্দোনেশিয়া ও হংকংয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট ৫ অক্টোবর শেষ হবে। বাংলাদেশ আগামী ১৯ সেপ্টেম্বর দেশ ছাড়বে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের

আন্তর্জাতিক ডেস্ক

​কাউখালী প্রতিনিধি

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের

পিরোজপুরের কাউখালীতে সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক'-এর নেটওয়ার্ক বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সীমাহীন সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যাপ্ত নেটওয়ার্ক টাওয়ার না থাকা এবং কারিগরি ত্রুটির কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় ব্যবহারকারীরা।
গ্রাহকদের অভিযোগ, উপজেলার বেশিরভাগ এলাকাতেই টেলিটকের নেটওয়ার্ক সিগন্যাল অত্যন্ত দুর্বল। অনেক সময় কথা বলতে বলতে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার কোথাও কোথাও কল স্থাপন করাই অসম্ভব হয়ে পড়ে। মোবাইল ইন্টারনেটের অবস্থা আরও করুণ। ফোর-জি তো দূরের কথা, থ্রি-জি সেবা পেতেও চরম বেগ পেতে হয়।
কাউখালী সদরের স্থানীয় ব্যবসায়ী মোঃ সানাউল্লাহ বলেন, আমরা চাই দেশের টাকা দেশেই থাকুক। এই চিন্তাধারা থেকে টেলিটক সিম ব্যবহার শুরু করেছিলাম। কিন্তু দুর্বল নেটওয়ার্কের কারণে জরুরি ব্যবসায়ী যোগাযোগ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বারবার কল ড্রপ ও ধীরগতির ইন্টারনেটের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও টেলিটক নিয়মিত ব্যবহার করতে পারছি না।
আর এক ব্যবসায়ী মেহেদী জানান, টেলিটকের নিজস্ব কোন টাওয়ার নেই, তারা উপজেলার দুর্বল টিএনটি টাওয়ার ব্যবহার করে। এছাড়া উপজেলা পর্যায়ে কোন সার্ভিস সেন্টার নেই। কোন সমস্যা হলে পিরোজপুর অথবা বরিশাল যেতে হয়।
উপজেলার এক কলেজ শিক্ষার্থী জসীম উদ্দীন জানান, সরকারি চাকরির আবেদন, ভর্তি পরীক্ষা কিংবা বিভিন্ন ডিজিটাল সেবার ফি জমা দিতে টেলিটক সিম প্রয়োজন হয়। কিন্তু কাউখালীতে নেটওয়ার্ক এতটাই দুর্বল যে অনেক সময় জরুরি কাজের সময় সিম সচলই করা যায় না। আমরা চাই সরকারি এই অপারেটরটিকে সব ধরনের সুযোগ-সুবিধার আওতায় আনা হোক।
স্থানীয় সচেতন মহলের মতে, বেসরকারি মোবাইল অপারেটরগুলো প্রতি বছর দেশ থেকে মোটা অঙ্কের লভ্যাংশ নিয়ে যায়। অথচ টেলিটক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হওয়ায় এর অর্জিত রাজস্ব দেশের অভ্যন্তরীণ উন্নয়ন ও জনকল্যাণে ব্যবহৃত হয়। টেলিটকের সঠিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বেসরকারি অপারেটরগুলোর চেয়েও শক্তিশালী নেটওয়ার্ক কাভারেজ গড়ে তোলা গেলে দেশের অর্থ দেশেই রাখা সম্ভব।
এ বিষয়ে কাউখালীর সাধারণ গ্রাহকদের জোর দাবি, অনতিবিলম্বে কাউখালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টেলিটকের উচ্চক্ষমতাসম্পন্ন বিটিএস টাওয়ার স্থাপন করতে হবে। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ রূপকল্পের সুবিধা সবস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সরকারি এই সংযোগকে অগ্রাধিকার দিয়ে শক্তিশালী ও আধুনিক সেবার আওতায় আনার জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় অধিবাসীরা। এ ব্যাপারে টেলিটক বিভাগের সাথে যোগাযোগ করে জানা যায়, সমস্যা সম্পর্কে তারা অবগত আছে, কাউখালীতে নিজস্ব টাওয়ার দেওয়ার পরিকল্পনা আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%