০৮:২৭ এম
দেশে আলুর উৎপাদন বৃদ্ধি সত্ত্বেও কোল্ড স্টোরেজ পরিচালনার ব্যয় বৃদ্ধির কারণে চাপের মধ্যে রয়েছেন হিমাগার মালিকরা। এই পরিস্থিতিতে, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন দাবি করেছে যে, সরকার নির্ধারিত কেজিপ্রতি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৯ টাকা ৬২ পয়সা করা প্রয়োজন।
দেশে আলুর উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে এক কোটি ১২ লাখ টনের বেশি আলু উৎপাদনের পূর্বাভাস রয়েছে। চলতি বছর উৎপাদন প্রায় এক কোটি ১৫ লাখ টনে পৌঁছাতে পারে।
শনিবার (১ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানান, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, শ্রমিকের মজুরি, ব্যাংক ঋণের সুদসহ অন্যান্য পরিচালন ব্যয় বাড়ার কারণে বর্তমানে নির্ধারিত ভাড়ায় হিমাগার পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে।
আরও পড়ুন: ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সংগঠনটির দাবিতে বলা হয়, বর্তমানে সরকার নির্ধারিত কেজিপ্রতি ৬ টাকা ৭৫ পয়সায় আলু সংরক্ষণ ও সরবরাহ করা হচ্ছে। তবে বেড়ে যাওয়া ব্যয়ের কারণে এই ভাড়া বৃদ্ধি করে ৯ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা আবশ্যক।
সংবাদ সম্মেলনে কোল্ড স্টোরেজ মালিকরা আরও দাবি জানান যে, এই শিল্পটিকে টিকিয়ে রাখতে বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় প্রদান করতে হবে। সেইসাথে আলু রফতানিতে বর্তমানে ১০ শতাংশ নগদ প্রণোদনা বাড়িয়ে ৩০ শতাংশ করার জন্যও আহ্বান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন