১০:২৮ এম
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি নিয়ে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় পোশাক শ্রমিকরা ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন।
রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে, মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধের কার্যক্রম শুরু করেন।
এই অবস্থানের ফলে মিরপুর-১০ নম্বর গোলচত্বর দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ বিকল্প পথে গাড়ি চলাচলের ব্যবস্থা করার চেষ্টা করছে।
আরও পড়ুন: মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল উত্তোলনের অভিযোগ, গুদাম কর্মকর্তা প্রত্যাহার
অন্যদিকে, আশুলিয়া-গাজীপুর শিল্পাঞ্চল থেকেও একই দাবিতে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
এর আগে, শনিবারও মিরপুরের একাধিক এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় তাদের আন্দোলনের কারণে যান চলাচল বিঘ্নিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন