০৩:৪৬ এম
সেলিমা আহমাদ মেরী। ছবি: সংগৃহীত। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কুমিল্লা জেলা উত্তরের সহসভাপতি এবং সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। রবিবার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছিলেন।
সেলিমা আহমাদ মেরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য সচিব সারওয়ার হোসেন বাবু তার ফেসবুক পোস্টে লেখেন, "কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী আপা আজ রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।"
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন