১১:৪০ এম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান উল্লেখ করেছেন যে, দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। তিনি জানান, এই ব্যবস্থার মাধ্যমে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহের তথ্য গোপন করা রোধ করা সম্ভব হবে।
আজ শনিবার সকালে, রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির সময় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও জানান, বিবাহ নিবন্ধনের এই অনলাইন তথ্য জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে পর্যায়ক্রমে যুক্ত করা হবে।
আরও পড়ুন: হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, তাতে রয়েছে গুরুতর তথ্য
তিনি বলেন, ‘দেশের সব কাজিকে এই ডিজিটাল নিবন্ধনের আওতায় আনতে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে।’
এছাড়া, ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ভাঙতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়ন শুরু হবে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন