০২:৪৭ এম
রাজধানীর ডেমরায় ডাম্পার ট্রাকের ধাক্কায় মো. সাইফুল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। সেই ঘটনায় জনতার হাতে আটক করা ডাম্পারের চালক মো. শাহ আলমকে (৩৫) গ্রেফতার করে ডেমরা থানার পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১৭ আগস্ট) বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রোববার রাতে ১২টার সময় ডেমরার বাওয়ানী জুট মিল সংলগ্ন পুকুর পাড় ট্রাফিক বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
এসময় স্থানীয়রা দ্রুত সাইফুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার সময় ডাম্পারের হেলপার মো. রফিক (৫০) পলাতক ছিল।
নিহত সাইফুল নরসিংদী জেলার মাধবদী থানার বিরামপুর পশ্চিমপাড়া গ্রামের মো. সুলতান উদ্দীনের ছেলে।
ডেমরা থানায় তার মা মোছা. সুলতানা বেগম চালক শাহ আলম ও হেলপার রফিকের বিরুদ্ধে মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, নিহত সাইফুল বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে ঢাকায় এসেছিলেন। রোববার রাত ১২টার দিকে সাইফুল মোটরসাইকেলযোগে স্টাফ কোয়ার্টার যাচ্ছিলেন। এসময় অপর দিক থেকে বেপরোয়া গতিতে আসা ডাম্পার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন