০৬:০৪ পি.এম
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজমান রয়েছে। এই উত্তেজনার মাঝে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে। তাদের এই হুমকিতে পূর্ণ সমর্থন জানিয়েছে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী।
শুক্রবার কুর্দি সংবাদমাধ্যম রুদাও-এর খবর অনুযায়ী, কাতাইব সাইয়্যিদ আল-শুহাদা নামের ইরাকি গোষ্ঠীর কমান্ডার আবু আলা আল-ওয়ালাই হুতিদের প্রতি সমর্থন প্রকাশ করেন। তিনি জানান, যদি উপসাগরীয় দেশগুলো ইয়েমেনের ওপর এক দশক ধরে চলা অবরোধ তুলে না নেয় তবে হুতিদের এই নৌপথ বন্ধ করার পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে।
আল-ওয়ালাই হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেন, ইয়েমেনের ওপর থেকে অবরোধের দরজা খুলে দিন, তাহলে তাই আপনারা প্রণালি খুলে দিতে পারেন। কিন্তু যদি আপনি হুতিদের নিম্নগামী করেন, তাহলে প্রণালিও আপনাদের জন্য সংকট তৈরি করবে। তার মতে, পারমাণবিক অস্ত্রই একমাত্র প্রতিরোধের উপায় নয়; ভূগোলগত অবস্থানও বিশ্ব বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেফতার
হুতি নিয়ন্ত্রিত এলাকার বন্দর ও বিমানবন্দরে দীর্ঘদিন ধরে চলা অবরোধের প্রতিশোধ হিসেবে মূলত সৌদি আরবের বিরুদ্ধে এই নৌ অবরোধের হুমকি দিয়েছে হুতিরা। কিন্তু প্রশ্ন হলো, তারা কি সত্যিই গুরুত্বপূর্ণ এই প্রণালি বন্ধ করতে সক্ষম? মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ফারেয়া আল-মুসলিমি বলেছেন, হুতিদের কাছে সমুদ্রমাইন ও উন্নত প্রযুক্তির সামুদ্রিক ড্রোন রয়েছে। যদিও তারা পুরোপুরি অবরোধ কার্যকর করতে না পারলেও, তাদের সামরিক সক্ষমতা দিয়ে ব্যাপক বিঘ্ন ঘটাতে পারে। একটি মাত্র সফল হামলা চালাতে পারলেই তা নৌপরিবহন কোম্পানি ও বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মারাত্মক আতঙ্ক সৃষ্টি করতে সক্ষম।
বিশ্লেষকেরা বলছেন, মূলত ইরানের নির্দেশেই যুক্তরাষ্ট্রের মিত্রদের এই সংঘাতে টেনে আনার চেষ্টা করছে হুতিরা। বৈশ্বিক বাণিজ্যের জন্য বাব আল-মান্দেব প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল ও পণ্য এই পথে পরিবাহিত হয়।
এদিকে, ইরাক সরকার আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব সশস্ত্র গোষ্ঠীকে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর আওতায় আনার চেষ্টা করছে। তবে আল-ওয়ালাইয়ের দলসহ তেহরান-সমর্থিত অন্তত তিনটি গোষ্ঠী এখন পর্যন্ত অস্ত্র জমা দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন, নৈরাজ্য প্রতিহতের হুঁশিয়ারি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন