০১:০২ পি.এম
আসন্ন ফিফা বিশ্বকাপের প্রতিযোগিতাকে সামনে রেখে সেনেগাল ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে শেষ মুহূর্তে। প্রাথমিক দলে থাকা ২৮ জন থেকে বাদ দেওয়া হয়েছে দুই ডিফেন্ডার মুস্তাফা এমবো এবং ইলাই কামারাকে। প্রধান কোচ পাপে থিয়াউ চূড়ান্ত দল গঠন করেছেন।
গত ২১ মে ঘোষিত প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া দুই খেলোয়াড় হলেন প্যারিস এফসির সেন্টার-ব্যাক মুস্তাফা এমবো এবং আন্ডারলেখটের ফুলব্যাক ইলাই কামারা।
আফ্রিকান অঞ্চলের কোয়ালিফাইড দলগুলোর মধ্যে সেনেগালকে এবারের আসরের অন্যতম শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল হিসেবে গণ্য করা হচ্ছে। দলের আক্রমণভাগের নেতৃত্বে রয়েছেন তারকা ফরোয়ার্ড সাদিও মানে।
আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণে নারীসহ ৪ জন আহত
তার সঙ্গে আক্রমণভাগে আছেন বায়ার্ন মিউনিখের নিকোলাস জ্যাকসন, এভারটনের ইলমান এনদিয়ায়ে এবং ক্রিস্টাল প্যালেসের উইঙ্গার ইসশাইল সার। এছাড়া ১৮ বছর বয়সী বায়ার্ন মিউনিখের তরুণ তারকা বারা এনদিয়ায়েও জায়গা পেয়েছেন চূড়ান্ত দলে।
শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে আগামী ১৬ জুন ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছেন সেনেগাল।
বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের সেনেগাল স্কোয়াড:
ডিফেন্ডার: ক্রেপিন দিয়াত্তা, অ্যান্টোইন মেন্ডি, কালিদু কুলিবালি, এল হাদজি মালিক দিওফ, মামাদু সার, মুসা নিয়াকাহাতে, আবদুলায়ে সেক, ইসমাইল জ্যাকবস।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেফতার
মিডফিল্ডার: ইদ্রিসা গানা গেয়ে, পাপে গেয়ে, লামিন কামারা, হাবিব দিয়ারা, পাথে সিস, পাপে মাতার সার, বারা সাপোকো এনদিয়ায়ে।
ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, ইলিমান এনদিয়ায়ে, আসানে দিয়াও, ইব্রাহিম এমবায়ে, নিকোলাস জ্যাকসন, বাম্বা ডিয়েং, শেরিফ এনদিয়ায়ে।
গোলরক্ষক: এডুয়ার্ড মেন্ডি, মোরি দিয়াও, ইয়েভান দিওফ।
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে ক্যারিংটনে পৌঁছেছেন পোচেত্তিনো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন