০৮:৩৫ পি.এম
সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উদ্দেশ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের সঠিকতা যাচাই এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন: বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর আলম নাহিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের পাশাপাশি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন