ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লিগ পর্বে কে কার মুখোমুখি


লিগ পর্বে কে কার মুখোমুখি

চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুম আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে লিগ পর্বের ড্র সম্পন্ন হয়েছে, যেখানে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা কঠিন প্রতিপক্ষ পেয়েছে।

২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র বৃহস্পতিবার (২৭ আগস্ট) মোনাকোয় অনুষ্ঠিত হয়। নতুন ধাঁচের এই ড্রয়ে এক মুহূর্তেই উন্মোচিত হয় তাদের আটটি প্রতিপক্ষের নাম।

উয়েফার ড্র সফটওয়্যার প্রতিটি দলের জন্য ৮টি প্রতিপক্ষ নির্ধারণ করেছে, যেখানে ৪টি হোম ও ৪টি অ্যাওয়ে ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে। ৪টি আলাদা সিডিং পট থেকে ২টি করে প্রতিপক্ষ নির্বাচন করা হয়েছে। বিগত পাঁচ বছরের ইউরোপীয় ফলাফলের ভিত্তিতে সিডিং নির্ধারণ করা হয়। একই দেশের দুটি দলকে একে অপরের মুখোমুখি হওয়া থেকে বিরত রাখা হয়েছে।

আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

প্রথম পর্বের খেলাগুলো ৮-১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বর পর্যন্ত প্রথম ছয়টি পর্ব চলবে। জানুয়ারিতে লিগ পর্ব পুনরায় শুরু হবে এবং ২৭ জানুয়ারি অষ্টম পর্বের খেলা শেষ হবে। প্রতিটি দলের ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি শনিবার প্রকাশ করা হবে।

চূড়ান্ত পয়েন্ট টেবিলের শীর্ষ ৮টি দল সরাসরি মার্চ মাসের রাউন্ড অব ১৬-এ পৌঁছে যাবে। ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো ফেব্রুয়ারিতে প্লে-অফ নকআউটে খেলবে, যা রাউন্ড অব ১৬-এর বাকি ৮টি দল নির্ধারণ করবে। ২৫ থেকে ৩৬তম স্থানে থাকা দলগুলো বাদ পড়বে। প্রতিযোগিতার ৩৬টি দল প্রায় ২.৫ বিলিয়ন ইউরো (২.৯ বিলিয়ন ডলার) প্রাইজমানি ভাগ করে নেবে।

পট-১ এর ৯ দল যাদের মুখোমুখি

দল

আরও পড়ুন: ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ

হোম ম্যাচ

অ্যাওয়ে ম্যাচ

পিএসজি

বার্সেলোনা, রোমা, গালাতাসারাই, স্লোভান ব্রাতিস্লাভা

আরও পড়ুন: বিএনপির গোপন সভা থেকে আওয়ামী লীগের দুই নেতা আটক

ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ভিয়ারেয়াল, কোমো

বায়ার্ন মিউনিখ

আর্সেনাল, রেয়াল বেতিস, বোদো/গ্লিম্ট, স্লাভিয়া প্রাগ

আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, লিল, ভাইকিং

আরও পড়ুন: চট্টগ্রামে এমপির নেতৃত্বে তিন হাজার নেতাকর্মীর বিক্ষোভ মিছিল

রিয়াল মাদ্রিদ

ইন্টার মিলান, পিএসভি, লাইপজিগ, এলএএসকে

আর্সেনাল, রোমা, শাখতার দোনেৎস্ক, এইকে এথেন্স

লিভারপুল

আরও পড়ুন: বাংলাদেশ ফুটবল ফেডারেশন এএফসি অ্যাওয়ার্ডসে দুটি পুরস্কার জিতল

আতলেতিকো মাদ্রিদ, পোর্তো, ভিয়ারেয়াল, লঁস

ইন্টার মিলান, ক্লাব ব্রুজ, ফেনেরবাচ, এলএএসকে

ইন্টার মিলান

লিঁভারপুল, ক্লাব ব্রুজ, শাখতার দোনেৎস্ক, স্টুটগার্ট

আরও পড়ুন: বাংলাদেশের সামনে জটিল সমীকরণ, আমিরাতের বিপক্ষে জয় জরুরি

রেয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, ফাইনর্ট, স্লোভান ব্রাতিস্লাভা

ম্যানচেস্টার সিটি

পিএসজি, স্পোর্তিং, নাপোলি, এইকে এথেন্স

বার্সেলোনা, পোর্তো, লাইপজিগ, লঁস

আর্সেনাল

রেয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, লিল, সাবাহ

বায়ার্ন মিউনিখ, রেয়াল বেতিস, নাপোলি, স্লাভিয়া প্রাগ

বার্সেলোনা

ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ফাইনর্ট, কোমো

পিএসজি, স্পোর্টিং ক্লাব, গালাতাসারাই, সাবাহ

আতলেতিকো মাদ্রিদ

বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, ফেনেরবাচ, ভাইকিং

লিভারপুল, পিএসভি, বোদো/গ্লিম্ট, স্টুটগার্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৪ এম


ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

সাভারে খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে চাল ও আটা বিক্রির (ওএমএস) দোকানে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদা দাবির অভিযোগে ৩ জনকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় ‘জাহাঙ্গীর এন্টারপ্রাইজ’ নামক দোকানে এই ঘটনা ঘটে।

অভিযোগের সূত্রে জানা গেছে, দোকানটিতে চাল ও আটা বিক্রি করার সময় এফ রহমান রূপক (৪৮) নামে একজন যুবক দোকানে অনিয়মের অভিযোগ তোলে এবং নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়। তার সঙ্গে ছিলেন মো. মনজুরুল হক মঞ্জু (৫২), মো. আবু বক্কর সিদ্দিক (৪১) ও পিন্টু শেখ (৪৭)। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন।

পরবর্তীতে, তারা দোকানটিতে অভিযান পরিচালনা ও সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। দোকানের মালিক মো. জাহাঙ্গীর হোসেন এবং উপস্থিত কর্মচারীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। একপর্যায়ে, উপস্থিত জনগণের সন্দেহ হলে স্থানীয়রা হাতেনাতে তাদের আটক করে, তবে পিন্টু শেখ কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে তারা ভুয়া পরিচয় দেওয়ার কথা স্বীকার করলে ক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার এসআই আব্বাস উদ্দিন জানান, এলাকাবাসী চারজনকে আটক করে তাদের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় দোকান মালিক মো. জাহাঙ্গীর হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমা পড়াবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৮ এম


আজ মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমা পড়াবেন যারা

আজ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, মোতাবেক ১৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন দুই বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব।

 

শায়খ ড. আবদুল্লাহ আল-জুহানি পবিত্র মসজিদুল হারামে জুমা নামাজ পড়াবেন। অন্যদিকে, মসজিদে নববিতে জুমা নামাজের ইমামতি করবেন শায়খ ড. আলী আল-হুজাইফি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক্স-এর মাধ্যমে পবিত্র দুই মসজিদ তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে।

প্রতি সপ্তাহের মতো আজকের জুমার খুতবাও সরাসরি সম্প্রচারিত হবে বলে জানা গেছে।

 

আরবি ভাষার পাশাপাশি বাংলাসহ বিশ্বের ১০টির বেশি ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে। এই ভাষাগুলোর মধ্যে রয়েছে ইংরেজি, ফার্সি, মালাই, উর্দু, চাইনিজ, ফ্রেঞ্চ, হাউসা, তার্কিশ, রুশ এবং বাংলা।

পবিত্র দুই মসজিদের জুমার খুতবা শুনতে আরবি ও অন্যান্য ভাষায় খুতবা শোনার জন্য ওয়েবসাইটে (

services.prh.gov.sa

) প্রবেশ করে একটি অপশন ক্লিক করতে হবে। এছাড়া ইউটিউব লিংকে (

https://www.youtube.com/@PRAGOVSA

) (

Sermons-Test

 

Al-haramain-Sermons/videos

) প্রবেশ করে একটি ভাষায় ক্লিক করলে খুতবার অনুবাদ শোনা যাবে।

শায়খ ড. আবদুল্লাহ আল-জুহানি

শায়খ ড. আবদুল্লাহ বিন আওয়াদ আল-জুহানি সৌদি আরবের মসজিদুল হারামের ইমাম ও খতিব। তিনি ১৩৯৬ হিজরি/১৯৭৬ সালে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি মদিনার মসজিদুল আশরাফে কোরআন হিফজ করেন। মাত্র ১৬ বছর বয়সে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

তিনি মদিনার ইসলামিক ইউনিভার্সিটির কোরআন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটি, মক্কায় শিক্ষকতা করেন এবং কোরআনের তাফসির বিষয়ে মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

ইমাম হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয় মদিনার বিভিন্ন মসজিদে। তিনি মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা এবং মসজিদে নববীতে ইমামতি করেছেন। ২০০৫ সালে তাঁকে মসজিদুল হারামে রমজানের তারাবির নামাজে ইমামতির দায়িত্ব দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি মসজিদুল হারামের নিয়মিত ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর হৃদয়স্পর্শী ও সুমধুর কোরআন তিলাওয়াত মুসলিম বিশ্বের অসংখ্য মানুষের কাছে বিশেষভাবে জনপ্রিয়। কোরআন, তাফসির ও কিরাআত বিষয়ে তাঁর গভীর জ্ঞান এবং ইমামতির দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে সমকালীন প্রখ্যাত কোরআন কারিদের অন্যতম করে তুলেছে।

শায়খ ড. আলী আল-হুজাইফি

শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি মসজিদে নববীর অন্যতম প্রখ্যাত ইমাম ও খতিব এবং মুসলিম বিশ্বের সুপরিচিত কোরআন কারি। তিনি ১৩৬৬ হিজরি/১৯৪৭ সালে মক্কা অঞ্চলের আল-আরদিয়াত এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন সেনাবাহিনীর একজন ইমাম ও খতিব। শৈশবে তিনি কোরআন শিক্ষা গ্রহণ করেন এবং সম্পূর্ণ কোরআন হিফজ করেন।

তিনি প্রথমে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। এরপর বালজুরাশি অঞ্চলের ইলমি ইনস্টিটিউটে শিক্ষা গ্রহণ করে ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামিক ইউনিভার্সিটির শরিয়াহ অনুষদ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে মাস্টার্স এবং ফিকহ ও ইসলামি রাজনীতি বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

শিক্ষকতা জীবনে তিনি ইসলামিক ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন এবং তাওহিদ, ফিকহ, মাজহাব ও কিরাআতসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করেছেন। তিনি মসজিদে কুবা ও মসজিদুল হারামেও ইমামতি করেছেন। ১৯৭৯ সালে তাঁকে মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৯৮১ সালে কিছু সময়ের জন্য মসজিদুল হারামে ইমামতি করার পর ১৯৮২ সালে পুনরায় মসজিদে নববীর ইমাম হিসেবে দায়িত্ব পান।

শায়খ আল-হুজাইফি কোরআন তিলাওয়াতের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। তাঁর গভীর, ধীর ও আবেগময় তিলাওয়াত বহু বছর ধরে বিশ্বের মুসলমানদের হৃদয় স্পর্শ করে আসছে। তাঁর সম্পূর্ণ কোরআন তিলাওয়াতের রেকর্ডও সংরক্ষিত ও প্রচারিত হয়েছে। তিনি মদিনার মুসহাফ পর্যালোচনা এবং কিং ফাহদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্সের কোরআন রেকর্ডিং-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সায় অভিষেকেই মন জয় রদ্রির, কোচ বললেন ‘নিখুঁত’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩০ এম


বার্সায় অভিষেকেই মন জয় রদ্রির, কোচ বললেন ‘নিখুঁত’

স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা, অ্যাথলেতিক বিলবাওকে ২-০ গোলে পরাজিত করে লা লিগায় টানা দ্বিতীয় জয় অর্জন করেছে। এই রাতে মিডফিল্ডার রদ্রির অভিষেক ঘটেছে। ৬ কোটি ইউরোতে ম্যানচেস্টার সিটি থেকে ক্যাম্প ন্যু-তে আসা এই তারকাকে প্রথমার্ধের পর মাঠে নামান কোচ হান্সি ফ্লিক।

 

ঘরের সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় মাঠে নামা এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিজের দলের দর্শনের জন্য ‘পারফেক্ট’ বলে অভিহিত করেছেন বার্সা বস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক উৎফুল্ল কণ্ঠে বলেন, ‘সে আমাদের হয়ে খেলছে, বার্সার হয়ে নামছে—এতে সবাই ভীষণ খুশি। আমাদের ফুটবল দর্শন ও খেলার শৈলীর জন্য রদ্রি একদম নিখুঁত একজন ফুটবলার।’

ম্যাচ ফিটনেসের কারণে আগের ম্যাচে এলচের বিপক্ষে ৫-০ গোলের জয়টিতে রদ্রি অংশ নিতে পারেননি।

 

তবে সোমবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করে বিলবাওয়ের বিপক্ষে বেঞ্চে জায়গা করে নেন তিনি। দ্বিতীয় অর্ধে মার্ক বের্নালের স্থলাভিছুক্ত হয়ে মাঠ কাঁপান এই স্প্যানিশ মিডফিল্ডার।

অভিষেক শেষে রদ্রি বলেন, ‘বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচ খেলতে পেরে এবং টানা দ্বিতীয় জয় পাওয়ায় আমি খুবই আনন্দিত। আস্তে আস্তে ছন্দে ফেরাটা জরুরি।

 

প্রথম কয়েক মিনিটের অনুভূতি এক কথায় দারুণ ছিল।’

শুরুর একাদশে সুযোগ পাওয়া পেদ্রি ও তরুণ বের্নালেরও ভূয়সী প্রশংসা করেছেন ফ্লিক। তিনি যোগ করেন, ‘বের্নাল যতক্ষণ মাঠে ছিল, দুর্দান্ত খেলেছে। পেদ্রি আর বের্নাল—দুজনেই চমৎকার কাজ করছে।’

ম্যাচে বার্সার হয়ে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া ও ফের্মিন লোপেস।

 

জোড়া জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচটিতে প্রথমবারের মতো শুরুর একাদশে নামেন নিউক্যাসেল থেকে আসা ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন। মাঠে তার গতি ও ড্রিবলিং দেখে গ্যালারিতে গান ধরেন বার্সা সমর্থকরা। ফ্লিক বলেন, ‘ওর গতি আর ইনটেনসিটি আমাদের দলের জন্য দারুণ কার্যকর। তবে বিশ্বকাপ শেষ করে মাত্র আড়াই সপ্তাহ আগে যোগ দেওয়ায় ওর আরো ভালো করার সম্ভাবনা রয়েছে।’

এ ছাড়া লা মাসিয়ার তরুণ প্রতিভা শাবি এসপার্তকে লেফট ব্যাক হিসেবে খেলাচ্ছেন ফ্লিক। বায়ার্ন মিউনিখ কিংবদন্তি ফিলিপ লামের সঙ্গে তুলনা করা এই তরুণের ঠান্ডা মাথার ফুটবল দেখে মুগ্ধ ফ্লিক বলেন, ‘ছেলেটির মধ্যে অদ্ভুত একটা শান্তভাব রয়েছে। ওর টেকনিক আর একাগ্রতা এক কথায় অসাধারণ।’

আগামী সোমবার ঘরের মাঠ স্পোটিফাই ক্যাম্প ন্যু-তে রায়ো ভায়েকানের মুখোমুখি হবে বার্সেলোনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের তুলনায় আ. লীগের অপরাধ লঘুই বলা যায় : রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৫ এম


জামায়াতের তুলনায় আ. লীগের অপরাধ লঘুই বলা যায় : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, জামায়াত বিগত ১৬ বছর ধরে কার্যক্রম নিষিদ্ধ ছিল এবং আওয়ামী লীগের মধ্যে তারা লুকিয়ে ছিল। তিনি বলেন, জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে লঘু বলা যেতে পারে।

 

শুক্রবার (২৮ আগস্ট) তিনি তার ফেসবুক পেজে একটি পোস্টে এসব কথা উল্লেখ করেন।

পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার বিরোধীদলের সঙ্গে যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি। তিনি পূর্বে বলেছিলেন, জামায়াত-এনসিপি ভবিষ্যতে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে। এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে এটি পরিষ্কার হয়েছে।

 

তিনি আরও লেখেন, সেপ্টেম্বর-নভেম্বর লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করে, ডিসেম্বর থেকে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে নামবে। তাহের সাহেবের বক্তব্য অনুযায়ী, ২৪ এর গণঅভ্যুত্থানে ১৪০০ এর অধিক শহীদ এবং ৩০০০০ আহত যোদ্ধার রক্ত জামায়াতের কাছে কিছুই নয়।

রাশেদ খাঁন উল্লেখ করেন, জামায়াতে ১৯৭১ সালে এর চেয়ে বেশি রক্ত ঝরানো হয়েছে, তাই জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে লঘু বলা যেতে পারে। তিনি প্রশ্ন করেন, যদি তা না হয়, তবে ২৪ এর গণহত্যাকারী আওয়ামী লীগ কীভাবে জামায়াতের ওপর দমন করেনি, এ কথা বলা যায়?

শেষে তিনি লেখেন, সত্যি বলতে, জামায়াত বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল, তাই আওয়ামী লীগ তাদের সঙ্গে খারাপ আচরণ করবে কেন? প্রতিদানস্বরূপ আওয়ামী লীগের অপরাধকে স্বাভাবিক করতে তাহের সাহেবরা মাঠে নতুন বক্তব্য দিচ্ছেন। আর পাশে দাঁড়িয়ে সেগুলো উপভোগ করছেন নাহিদ ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%