১২:১৬ পি.এম
জেলার মোল্লাহাট উপজেলার সোনাডাঙ্গা এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত বিসমিল্লাহ ফিশ ফিড ফ্যাক্টরির কর্মচারী মাইনুল ইসলাম মাহিন (৩২) আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
মঙ্গলবার সকালে, তিনি যথারীতি কারখানার পানির মেশিন চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে, তার সহকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মাইনুল ইসলাম মাহিন বাগেরহাট জেলার কচুয়া উপজেলার আন্ধারমানিক গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বিসমিল্লাহ ফিশ ফিড ফ্যাক্টরির কর্মচারী ছিলেন। তিনি তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ফ্যাক্টরির ভেতরেই বাস করতেন।
আরও পড়ুন: পিরোজপুরে বাসে আগুন দিয়ে 'জয় বাংলা' স্লোগান, পুড়ে অঙ্গার হেল্পার
মোল্লাহাট থানার এসআই মনজির বাসস’কে জানান, কোম্পানির ইলেকট্রিক মোটর চালানোর সময় পানির সরবরাহের জন্য তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রীর দেয়া তথ্যের ভিত্তিতে মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন