০৫:১৪ পি.এম
বর্তমান সরকার দেশে তেলের মজুদ দেড় মাস থেকে ছয় মাসে উন্নীত করার পরিকল্পনা করছে, বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি জানান, ‘বর্তমানে আমাদের কাছে দেড় মাসের তেলের মজুদ রয়েছে। এটি খুব শীঘ্রই তিন মাস করা হবে। আমরা একটি সুদূরপ্রসারী পরিকল্পনা হিসেবে এটিকে ছয় মাসে উন্নীত করার লক্ষ্য রাখছি।’
বুধবার (১৯ আগস্ট) আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে বয়লার বা কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছিল।
আরও পড়ুন: এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চান সিইসি
তবে এটি সমাধান হয়েছে। আমাদের গ্যাস-বিদ্যুৎ চাহিদা অনুযায়ী যা প্রয়োজন তা এখন নেই। তার সমাধানের জন্য সরকার গ্যাস উৎপাদন ও নবায়নযোগ্য বিদ্যুতের দিকে যাচ্ছে।’
তিনি আরও জানান, ‘বিদ্যুতে সাময়িক সংকট তৈরি হয়েছে, যা দূর করার জন্য কাজ চলছে।
আমরা বিদ্যুৎ সংকট দূর করার জন্য কাজ করছি। আমাদের প্রয়োজন মেটাতে গ্যাস আমদানি করা হচ্ছে। তবে গ্যাস আমদানি করলেই হবে না, এলএনজি স্টেশনও লাগবে। এটি বসাতে অবশ্যই সময় লাগবে।’
আরও পড়ুন: সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন, কর্মচারীদের তৎপরতায় রক্ষা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন