০৪:০৩ পি.এম
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ দূত কেলি ই কারি মন্তব্য করেছেন যে, আসিয়ান যদি চায়, তাহলে মিয়ানমারকে সহিংসতা বন্ধ করতে বাধ্য করা সম্ভব। তিনি এই কথা বলেন বাংলাদেশ সফরের পর বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গুলশানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে।
এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আট দিনের বাংলাদেশ সফর শেষে। কেলি ই কারি বলেন, ‘মিয়ানমারের রাজধানী নেপিদো সাধারণ মানুষের ওপর বোমা হামলা চালিয়ে যে বিভীষিকা তৈরি করেছে, তার পর আসিয়ান জোটে মিয়ানমারের ফিরে যাওয়া নিয়ে প্রশ্ন তোলা উচিত। আসিয়ান চাইলে মিয়ানমারকে সহিংসতা বন্ধ করাতে পারে।’
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা মিয়ানমারে নিরাপদে ও সম্মানের সঙ্গে ফিরে যেতে চান। কেলি ই কারি বলেন, প্রতিদিন মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গারা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছেন, যা তাদের মরিয়া সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।
আরও পড়ুন: ফিলিস্তিনিদের যৌন নির্যাতনে ইউরোপে প্রশিক্ষিত কুকুরের ব্যবহার: আলবানিজ
বিশেষ দূত জানান, রোহিঙ্গারা আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলার রায়ের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পাশে রয়েছে। মিয়ানমারের চলমান সংঘাতের সমাধান একমাত্র রাজনৈতিক সংলাপের মাধ্যমে সম্ভব।’
আন্তর্জাতিক আদালতের রায়ের পর রাখাইনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেলি ই কারি বলেন, ‘রাখাইনে শুধু সামরিক জান্তা নয়, অতীতে বৌদ্ধ ধর্মগুরুরাও ইসলামের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। তাই ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধ করা প্রয়োজন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন