০৪:৪৭ পি.এম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য লোগো, রিলস, মাসকট, স্লোগান এবং থিম সং পাঠানোর নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে এই নির্দেশনা প্রদান করা হয়।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য লোগো, রিলস, মাসকট, স্লোগান এবং থিম সং আহ্বান করা হচ্ছে। এগুলো আগামী ২৮ জুলাইয়ের মধ্যে তৈরি করে [email protected] মেইলে প্রেরণের জন্য বলা হয়েছে। লোগো পিএনজি, জেপিজি এবং জেপিইজি ফরমেটে পাঠাতে হবে। রিলস তৈরি করে উল্লিখিত ই-মেইলে লিংক প্রেরণ করতে হবে।
এদিকে, এতে আরো বলা হয়, রিলস অবশ্যই শিক্ষার্থীদের (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের) ফুটবল খেলা সম্পর্কিত হতে হবে। থিম সং তৈরি করে ওয়ার্ড এবং পিডিএফ ফরমেটে ই-মেইলে পাঠানো আবশ্যক। মাসকট তৈরি করে ই-মেইলে পাঠানোর জন্যও বলা হয়েছে। স্লোগানও ই-মেইলে পাঠাতে নির্দেশনাও রয়েছে।
এতে উল্লেখ করা হয়, উপরোল্লিখিত তথ্য প্রেরণের সাথে একটি সচল মোবাইল নম্বর এবং যোগাযোগের ঠিকানা প্রেরণ করতে হবে। লোগো, রিলস, মাসকট, স্লোগান এবং থিম সং তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন। ইতিমধ্যে যারা লোগো, রিলস এবং থিম সং প্রেরণ করেছেন, তাদের নতুন করে পাঠানো প্রয়োজন নেই।
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন