০১:১২ পি.এম
ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হন এবং পাঁচজন আহত হয়েছেন। দেশের পুলিশ সোমবার (২২ জুন) এই তথ্য জানায়।
পুলিশের দেওয়া তথ্য অনুসারে, এ হামলার এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু অন্য একজন এখনও পলাতক রয়েছে। হামলার ঘটনাটি দেশটির লেইতে প্রদেশের তাকলোবান সিটির সান হোসে ন্যাশনাল হাই স্কুলে ঘটেছে।
তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল প্রায় ৯টার দিকে তাকলোবান সিটির বারাঙ্গাই সান হোসে এলাকায় স্কুলের ভিতরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। হামলার কারণের উদ্দেশ্য পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।
আরও পড়ুন: আসিয়ান চাইলে মিয়ানমারকে সহিংসতা বন্ধ করতে পারে: কেলি ই কারি
আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে, এমনটি জানিয়েছেন কর্তৃপক্ষ।
ঘটনার কারণ এবং পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তাকলোবান সিটি পুলিশ। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলটিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
কর্তৃপক্ষ জনগণকে যাচাইবিহীন তথ্য প্রচার না করার এবং তদন্তে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্টের মুখপাত্র ক্লেয়ার কাস্ত্রো সাংবাদিকদের বলেন, ‘ফিলিপাইন ন্যাশনাল পুলিশ ইতোমধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে। তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে।’ সূত্র: আরব নিউজ
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট ও থাডসহ ২২টিরও বেশি অস্ত্র কারখানা তৈরি করছে: ট্রাম্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন