ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাতে হঠাৎ উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী


রাতে হঠাৎ উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সারাদিন ব্যস্ত সময় কাটানোর পর হঠাৎ রাতে তিনি এ সফরে বের হন।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত ৯ টা ১০ মিনিটে তিনি এ পরিদর্শন শুরু করেন।

আরও পড়ুন: নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপির মধ্যরাতের শোডাউন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

এরপর তিনি সংসদ ভবন এলাকায় যান। সেখান থেকে ক্যান্টনমেন্ট হয়ে মহাখালি পৌঁছান।

তারপর বনানী চেয়ারম্যান বাড়ি ঘুরে বনানী হয়ে গুলশানে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় মদের বিরোধে বাংলাদেশি ব্যবসায়ী মইনুদ্দিনকে গুলি করে হত্যা

এসময় প্রধানমন্ত্রীর পাশে গাড়িতে বসে উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার গাড়ি বহরে ছিলেন।

সুজন মাহমুদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী সকাল থেকে সারাদিন সচিবালয়ে কর্মব্যস্ত সময় কাটিয়েছিলেন। এর পর রাতে সেখান থেকে উত্তর সিটির প্রশাসককে সঙ্গে নিয়ে রাস্তা ঘাটের পরিস্কার পরিচ্ছন্নতার অবস্থা দেখতে বের হন।

আরও পড়ুন: যশোরের ঝিকরগাছায় ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের মধুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:৩১ এম


টাঙ্গাইলের মধুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসংখ্য জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে ৷ দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার রক্তিপাড়া এলাকায়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাত ১০টার দিকে রক্তিপাড়া এলাকায় বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ৩জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন কুড়িগ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সেতু আক্তার (২২), পথিকের মেয়ে তাজবীর (৮) ও অজ্ঞতপুরুষ ০১ জন। বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কার্ড থেকে এমএফএসে 'অ্যাড মানি' সুবিধার সময়সীমা বৃদ্ধি করা হলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:৪১ এম


কার্ড থেকে এমএফএসে

ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ সুবিধার চালুর জন্য নির্দিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বাড়িয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক পিএসডি-১ সার্কুলার লেটার নম্বর-০৩/২০২৬ জারি করে এই নির্দেশনা দেয়। এর মাধ্যমে, গত ১৯ মে জারি করা পূর্ববর্তী সার্কুলারের ক্রমিক নং ২ ও ৩-এর নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা সংশোধন করা হয়েছে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, সংশোধিত সময়সীমার মধ্যে যেসব এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংক নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হবে, তাদের কার্ড থেকে এমএফএসে 'অ্যাড মানি' সেবা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে স্থগিত করা হবে।

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮ ধারা অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি কেবল উল্লিখিত দুটি নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

গত ১৯ মে জারি করা মূল সার্কুলারের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং সেগুলো যথারীতি অনুসরণ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়তুল মোকাররম এলাকায় অভিযান, ৪৬৪টি ধারালো অস্ত্র জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৫ এম


বায়তুল মোকাররম এলাকায় অভিযান, ৪৬৪টি ধারালো অস্ত্র জব্দ

মতিঝিল বিভাগের ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই বিশেষ অভিযানটি বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, রাজধানীতে বিভিন্ন অপরাধ ও নাশকতায় এই সব ধারালো অস্ত্র ব্যবহৃত হত।

ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীতে সংঘটিত ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়েই নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ডিসি মতিঝিল হারুন অর রশীদের পরিকল্পনায় ডিএমপির মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মতিঝিলের নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে এই অভিযান সম্পন্ন হয়।

অভিযানে মোট ৪৬৪টি ধরণের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে বড় চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল সদৃশ খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল এবং ব্যাটন স্টিক।

অভিযানের সময় রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) এবং মো. রাজন (৩৪) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে অবৈধ অস্ত্রের বিক্রি এবং ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নয়াপল্টনে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৯ এম


নয়াপল্টনে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট রাজধানীতে সমাবেশ করার পরিকল্পনা ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ সমাবেশটি রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে মিন্টো রোডে বিরোধী দলের নেতার বাসভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কর্মসূচির কথা জানান জোটের সমন্বয়ক এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেছেন, “নির্বাচনের আগে সরকার জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানও সনদের পক্ষে ভোট চেয়েছিলেন। জনগণ গণভোটে জুলাই সনদের পক্ষে রায় দিলেও তা বাস্তবায়নে সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।”

তিনি অভিযোগ করেন, সরকার জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করছে এবং নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।

তার ভাষ্য অনুযায়ী, “বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে সাম্প্রতিক সময়ে দলীয় বিবেচনায় নজিরবিহীন নিয়োগ দেওয়া হচ্ছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।”

হামিদুর রহমান আযাদ আরও বলেন, “দেশে আবারও অনিয়ম ও দুর্নীতির বিস্তার ঘটছে। এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট।”

বৈঠকে সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের উপর বিএনপির সন্ত্রাসীদের বর্বর হামলার নিন্দা জানানো হয় এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সভায় ৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলের ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান অ্যাড. আনোয়ারুল ইসলাম চাঁন প্রমুখ।

প্রসঙ্গত, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গত কয়েক মাস ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে ১১ দলীয় জোট, যার মধ্যে বিভাগীয় সমাবেশ, জেলা ও মহানগরে বিক্ষোভ, গণমিছিল এবং বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

জোটের নেতারা দীর্ঘদিন ধরেই সরকারের কাছে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%