০৩:০১ পি.এম
দিনাজপুর শহরের চাতরাপাড়া এলাকায় বিজিবি এবং যৌথ বাহিনীর অভিযানে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. পারভেজ মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে বিজিবি আটক করেছে।
গতকালী মঙ্গলবার রাত ৮টায় দিনাজপুর ৪২ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গাবালীতে ছাত্রদল-যুবদলের আনন্দ মিছিল
তিনি বলেন, উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূর্তিটি দেশের প্রত্নতাত্ত্বিক তথ্য বিভাগের বিশেষজ্ঞ টীম দ্বারা প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে। বিশেষজ্ঞ টীম মূর্তিটি কষ্টি পাথরের দুষ্প্রাপ্য এবং মূল্যবান মূর্তি হিসাবে বিজিবি অধিনায়কসহ সংশ্লিষ্টদের অবহিত করেছেন।
বিজিবি’র সূত্রটি জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে পেয়ে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট, র্যাব এবং সদর কোতয়ালী থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ বাহিনী চাতরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় শহরের চাতরাপাড়া মহল্লায় এক বাড়িতে তল্লাশি চালিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা সম্ভব হয়। এ সময় মো. পারভেজ মন্ডল (৩৮) কে ঘটনাসংশ্লিষ্টতার জন্য আটক করা হয়। তিনি চাতরাপাড়া গ্রামের মৃত লবানা মন্ডলের পুত্র বলে পরিচিত।
মূর্তিটির সিজার মূল্য ৩২ লাখ ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিজিবি জানিয়েছে যে, এর প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব নয়।
আরও পড়ুন: রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে
বিজিবি জানায়, ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন, যা ১৯৭৬ সালে সংশোধিত হয়েছে, সেই অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদ সংরক্ষণ এবং সুরক্ষার দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর দেওয়া হয়েছে।
আটক পারভেজ মন্ডলকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উদ্ধার হওয়া মূর্তিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর সদর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
এই ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে আটক পারভেজ মন্ডলকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বাসস’কে বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদক, মানবপাচার, অস্ত্রসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি’র অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় স্ত্রীকে তালাকের পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী
এ ব্যাপারে সদর কোতয়ালী থানার ওসি পরিদর্শক মো. নুরুন নবী বাসস’কে জানিয়েছেন, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, পারভেজ মন্ডল কষ্টি পাথরের মূর্তি বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছে বলে স্বীকার করেছেন। তার সাথে আরও সহযোগী আসামি জড়িত রয়েছে এবং তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামি পারভেজ মন্ডলকে বুধবার দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। বিচারক যদি তার রিমান্ড মঞ্জুর করেন তবে তাকে জিজ্ঞাসাবাদে কষ্টি পাথরের মূর্তি পাচার চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য জানা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন