০২:৪৫ পি.এম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ১,৮১০টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শনিবার, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৬৩টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮১টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১৩টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬৭টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯৫টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮৪টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০৪টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৩০৩টি মামলা হয়েছে। অভিযান চলাকালে ৪৯৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩৮১টি গাড়ি রেকার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন