০৩:৫৯ পি.এম
স্পেনের বিশ্বকাপ জয়ের উৎসবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন লামিন ইয়ামাল নন, বরং তাঁর তিন বছর বয়সী ছোট ভাই কেইন ইয়ামাল। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষে যখন স্পেনের ফুটবলাররা ট্রফি নিয়ে উদযাপনে ব্যস্ত, তখন স্টেডিয়ামের অসংখ্য ক্যামেরা ঘুরে যায় ছোট্ট কেইনের দিকে।
টুর্নামেন্টজুড়েই গ্যালারিতে কেনের নানা অভিব্যক্তি ও দুষ্টুমির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফাইনালের পর মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে উদযাপন, ফুটবল নিয়ে ছোটাছুটি এবং বিভিন্ন মজার মুহূর্তে দর্শকদের মন জয় করে নেয় সে।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
এক পর্যায়ে মাঠে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে কেন। ওই কর্মকর্তা নিজের টুপিটি খুলে ছোট্ট ভক্তের মাথায় পরিয়ে দিলে মুহূর্তটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
ফুটবলপ্রেমীদের অনেকেই মজা করে বলছেন, বিশ্বকাপ জয়ের রাতে লামিন ইয়ামালের জনপ্রিয়তাকেও ছাপিয়ে গেছে তাঁর ছোট ভাই। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তাকে আখ্যা দিচ্ছেন ‘ফ্যান অব দ্য ম্যাচ’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন