০৬:৫৮ পি.এম
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝাঁপার চর এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুটি বালুভর্তি কার্গো জব্দ করেছে। এই অভিযানের সময় পাঁচজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (১৪ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজিব, পিএসসির নেতৃত্বে খোলপেটুয়া নদীর ঝাঁপার চর এলাকায় অভিযান পরিচালনা করেন।
আটককৃতদের মধ্যে রয়েছেন মো. ইব্রাহীম গাজী, মো. নাঈম ইসলাম, মো. আজারুল ইসলাম, মো. সজিব শেখ এবং মো. জামিরুল ইসলাম।
আরও পড়ুন: বরিশালে নানকের বাসভবনে আগুন, দুই মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে মুখোশধারীদের বিক্ষোভ
স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিবেশ সংকটাপন্ন এই এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। যেটি জব্দ হওয়া একটি কার্গোর মালিক জামিরুল ইসলাম বলে জানা গেছে।
অভিযানের বিষয়ে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি বালুভর্তি কার্গো জব্দ এবং পাঁচজনকে আটক করা হয়েছে। তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
তিনি আরও বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: কালিয়াকৈরে লকডাউন ভেস্তে গেল, মহাসড়ক সচল আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন