০৭:৩৬ এম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:২২ এএম
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
ফুটবল বিশ্বের চ্যাম্পিয়ন হয়ে গেছে স্পেন। ট্রফিটি তুলে দিতে এলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি অপেক্ষমাণ স্প্যানিশ ফুটবলারদের কাছে এসে করেন এক হাস্যকর কাণ্ড। শিরোপা তুলে দেওয়ার পরও ডায়াস থেকে নামতে চাননি তিনি। তাই নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ট্রফি প্রদান অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পকে মঞ্চ থেকে নামার জন্য অনুরোধ করেও সফল হননি। এই কারণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সমালোচনার মুখে পড়েছেন।
খেলা শেষে ট্রফি প্রদান অনুষ্ঠানে ইনফান্তিনোর সঙ্গে মাঠে প্রবেশ করেন ট্রাম্প। স্পেনের খেলোয়াড়রা ট্রফি উঁচিয়ে উদযাপন করার সময়ও ট্রাম্পকে মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ঘটনার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটি হাস্যরস হিসেবে গ্রহণ করছেন।
এর আগে ট্রাম্পকে ঘিরে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। কড়া নিরাপত্তার কারণে স্টেডিয়ামে প্রবেশ করতে বিলম্ব হওয়ায় অনেক দর্শক অসন্তোষ প্রকাশ করতে থাকেন। পরে যখন স্টেডিয়ামের বিশাল পর্দায় ট্রাম্পের ছবি ভেসে উঠে, তখন দর্শকদের মধ্যে একাংশ তাকে দুয়ো দেয়। জাতীয় সংগীতের সময়েও একই ধরনের প্রতিক্রিয়া শোনা যায়।
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন