০১:০৬ এম
মৌলভীবাজারের একটি বসতঘর থেকে বিরল প্রজাতির ক্যান্টর কুকরি সাপ উদ্ধার করা হয়েছে। এটি একটি নির্বিষ সাপ, যা খুব একটা দেখা যায় না।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাজিবাজার এলাকার নজরুল ইসলাম নামক এক ব্যক্তির বসতঘরে পরিবারের সদস্যরা সাপটি দেখতে পান।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, খবর পেয়ে সাপটি উদ্ধার করা হয়। এরপর এটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: যশোরের ঝিকরগাছায় ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা
জানা গেছে, ক্যান্টর কুকরি সাপের আবাসস্থল ভারতের আসাম ও উত্তর-পূর্বাঞ্চল, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড এবং পূর্ব এশিয়ার বিভিন্ন বনাঞ্চল ও জনবসতির আশপাশ। সাধারণত, এ সাপের দৈর্ঘ্য ৭৫ সেন্টিমিটার বা তার কিছু বেশি হয়। এর শরীর সরু ও হালকা পাতলা এবং লেজের শেষ অংশ সূঁচালো।
সাপটির পিঠের দিকের রং হালকা বাদামি বা ধূসর। শরীরের দুই পাশে হলুদ-বাদামি রঙের রেখা দেখা যায়। এটি মূলত পোকামাকড় ও সরীসৃপের ডিম খেয়ে বেঁচে থাকে।
স্বভাবগতভাবে ক্যান্টর কুকরি খুবই শান্ত। ভয় পেলে এটি শরীর কুকড়ে ফেলে। এ সাপের মুখের ভিতরে থাকা বাঁকা ও ধারালো দাঁত গোর্খাদের ব্যবহৃত কুকরি তলোয়ার এর মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে কুকরি সাপ।
আরও পড়ুন: গাজীপুরের কোনাবাড়ীতে সতর্কবার্তা লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন