১০:৩৪ পি.এম
ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের জন্য যোগদানপত্র দাখিলের নির্দেশনা প্রদান করেছে। নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা আগামী ৭ সেপ্টেম্বর যোগদান করবেন।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে রোববার (৩০ আগস্ট) জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা উল্লেখ করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ৭ সেপ্টেম্বর পূর্বাহ্নে স্বশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।’
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর
নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ঢাকার শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, যোগদানপত্র সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ বরাবর দাখিল করতে হবে। চিকিৎসকদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন