০৪:০৪ এম
আইভরি কোস্টের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া জার্মানি অবশেষে জাল খুঁজে পেয়েছে। ম্যাচের ৬৮ মিনিটে ডেনিজ উনদাভের গোলে সমতায় ফিরেছে জার্মানরা। নাদিম আমিরির পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। তাঁরা দুজনেই বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন।
এর আগে প্রথম ম্যাচে কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দেয়া জার্মানি দ্বিতীয় ম্যাচের শুরুটা ভালো হয়নি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। টরন্টোয় ম্যাচের ৩০ মিনিটেই ১-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান শিবির। ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় আইভরি কোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেয়ায় শটে গোল করেন কেসি।
আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির একটি গোল বাতিল করেছেন রেফারি। কাই হাভার্টজের গোলটি বাতিল করা হয়। কাই হাভার্টজ ভেবেছিলেন, তিনি জার্মানির সমতাসূচক গোলটি করে ফেলেছেন। কিন্তু গোল উদ্যাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। হাভার্টজের শট জালে জড়ালেও রেফারি গোলটি বাতিল করেন। কারণ, তার কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হন।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
২০০৬ সালের পর বিশ্বকাপে আর কখনো টানা দুটি ম্যাচ জেতেনি জার্মানি। এবার তাদের সামনে সুযোগ আছে সেই ইতিহাস বদলানোর। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দেয়া জার্মানির প্রতিপক্ষ এখন আইভরি কোস্ট। টরন্টোর এই ম্যাচটিতে জিতলে ইতিহাস বদলানোর পাশাপাশি নকআউটও নিশ্চিত হবে জার্মানির। ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি। অন্যদিকে আইভরি কোস্ট নিজেদের প্রথম ম্যাচে ১–০ গোলে হারিয়েছিল ইকুয়েডরকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন