১২:৩৩ পি.এম
বিশিষ্ট সমাজসেবক, জমিদার এবং দানবীর হিসেবে পরিচিত রণদা প্রসাদ সাহার আজ জন্মদিন। তিনি আর পি সাহা নামেই অধিক পরিচিত ছিলেন।
রণদা প্রসাদ সাহা ১৮৯৬ সালের এই দিনে ঢাকা জেলার উপকণ্ঠ সাভারের কাছুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ সাহা পোদ্দার এবং মাতার নাম কুমুদিনী দেবী। তার পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলার মির্জাপুরে ছিল।
মির্জাপুর বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। তার পিতা ছিলেন অত্যন্ত অসচ্ছল। সাত বছর বয়সে তার মাতার মৃত্যু ঘটে সন্তান প্রসবকালে ধনুষ্টংকারে আক্রান্ত হয়ে, এরপর তার পিতা দ্বিতীয় বিবাহ করেন। বিমাতার কাছে বহু দুঃখ-কষ্ট সহ্য করে ও অভাব-অনটনের মধ্যে রণদার শৈশব অতিবাহিত হয়।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর
চৌদ্দ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে কলকাতা চলে যান তিনি। সেখানে গিয়ে জীবিকা নির্বাহের জন্য মুটের কাজসহ বিভিন্ন কাজে নিয়োজিত হন। প্রথম বিশ্বযুদ্ধের সময় বেঙ্গল অ্যাম্বুলেন্সে যোগ দিয়ে মেসোপটেমিয়ায় (বর্তমান ইরাক) যান। যুদ্ধ শেষ হলে ১৯১৯ সালে পঞ্চম জর্জের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণে ইংল্যান্ড সফর করেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে সেনাবাহিনী ত্যাগ করে রেলওয়ে বিভাগে টিকিট কালেক্টরের চাকরি গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৩২ সালে চাকরিতে ইস্তফা দেন তিনি।
উপার্জিত ও সঞ্চিত অর্থ দিয়ে কয়লার ব্যবসা শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এপ্রিল মাসে পাক হানাদার বাহিনী রণদা এবং তার ২৬ বছর বয়সী সন্তান ভবানীপ্রসাদ সাহাকে (রবি) তুলে নিয়ে যায়। এক সপ্তাহ পর তারা বাড়ি ফিরে এলেও পুনরায় ৭ মে তাদের নিয়ে যাওয়া হয়। এরপর তাদের আর কোনো সংবাদ পাওয়া যায়নি।
সেই সময় তিনি তার স্ত্রী কিরণবালা দেবী, পুত্রবধূ শ্রীমতি সাহা (২০০৫ সালে রোকেয়া পদকপ্রাপ্ত) এবং পৌত্র রাজীবকে রেখে যান। সমাজসেবায় অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
আরও পড়ুন: ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন