০২:৩৬ এম
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হলেও নির্দিষ্ট কিছু এলাকার ক্ষেত্রে তা মানবে না ইসরাইল।
দখলদার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের চলমান সামরিক অভিযান অব্যাহত থাকবে। সৌদি গেজেটের খবর অনুসারে,
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহকে লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে।
আরও পড়ুন: কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহুল গাড়ি!
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই বলেছেন, দক্ষিণ লেবাননে যুদ্ধ এখনও চলছে এবং সেনারা হিজবুল্লাহর অবকাঠামো এবং স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।
তিনি ওই অঞ্চলের বাসিন্দাদের জাহরানি নদীর দক্ষিণে ভ্রমণ না করার নির্দেশ দেন এবং সতর্ক করেন, 'যে দক্ষিণে যাবে, তার জীবন ঝুঁকিতে পড়বে।'
অন্যদিকে কাটজ বলেছেন, বৈরুতের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি এখনো 'শর্তসাপেক্ষ' এবং এটি নির্ভর করছে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের সরানোর ওপর।
দক্ষিণ লেবাননে এখনও ইসরাইলি যুদ্ধবিমান এবং ড্রোন উড়তে দেখা যাচ্ছে। আল-জাজিরা জানিয়েছে, টাইর শহরের ওপর দিয়ে খুব নিচু দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যায়,
আরও পড়ুন: রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট
একই সময়ে বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ চালানো হয়।
লেবাননের বেকা উপত্যকার সোহমোর শহরে ইসরাইলি হামলায় তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। একইভাবে যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও টেল আল-আকারেবসহ আরও কয়েকটি এলাকায় বিমান হামলা হয়েছে।
হাদ্দাথা, টিবনিন, হারিস এবং হারিনসহ দক্ষিণ লেবাননের একাধিক শহরে নতুন করে হামলা চালানো হয়েছে।
লেবাননের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জনসাধারণকে যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণাঞ্চলে না ফেরার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত
তারা বলেছে, অবিস্ফোরিত বোমা এবং চলমান ঝুঁকির কোনো কারণেই পরিস্থিতি এখনও বিপজ্জনক।
এর আগে যুদ্ধবিরতি ঘোষণার আগে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের কানতারায় ইসরাইলি সেনাদের ওপর রকেট হামলা চালিয়ে এবং বিউফোর্ট দুর্গের কাছে ড্রোন হামলা চালানোর দাবি করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন