০৩:১০ এম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামী দিনের রাজনৈতিক লড়াই হবে শাসক ও শাসিতের মধ্যে এবং ন্যায় ও অন্যায়ের মধ্যে। তিনি জানিয়েছেন, "আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান করছি।"
শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে নাটোর শহরের মাদরাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, দেশে নতুন করে চাঁদাবাজি ও দখলের রাজনীতি শুরু হয়েছে। সার্জিস আলম বলেন, "যারা চাঁদাবাজি ও দখলের রাজনীতির সঙ্গে জড়িত, তাদের ভোট দেওয়া থেকে আগামী দিনের সব নির্বাচনে বিরত থাকতে হবে। চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না।"
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
সার্জিস আলম আরো বলেন, "বাবা-দাদা কোন দল বা প্রতীকে ভোট দিয়েছেন বলে আমাদেরও সেই দল বা প্রতীকে ভোট দিতে হবে—এমন কোনো কথা নেই। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবো, জুলুম-অত্যাচারের বিরুদ্ধে থাকবো।"
তিনি বলেন, "আমরা ভুল করলে আপনারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। আমরা মাথা পেতে তা গ্রহণ করবো।"
জাতীয় সংসদের দায়িত্ব পালনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আমাদের রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ যথাযথ যোগ্যতার সঙ্গে জাতীয় সংসদে দায়িত্ব পালন করছে। তাই কাউকে ছোট করে দেখার কোনো কারণ নেই। কে কার ছেলে বা কোন পরিবার থেকে এসেছে, সেটি বিবেচ্য নয়; সৎ ও যোগ্য মানুষ দেখেই ভোট দিতে হবে।"
তিনি এ বিষয়ে আরও বলেন, "খারাপ মানুষকে ভোট দিয়ে ভালো ফলাফল আশা করা বোকামি।"
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
সমাবেশে সার্জিস আলম নাটোর পৌরসভার আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে, দলের নাটোর জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফের পক্ষে ভোট ও সহযোগিতা কামনা করেন।
এসময় তিনি দেশের সকল মানুষকে দল-মতের ঊর্ধ্বে উঠে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এনসিপির নাটোর জেলা আহ্বায়ক আব্দুল মান্নাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্য বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, এস এম সাইফ মোস্তাফিজ এবং সানোয়ার তুষার।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ এমপি এবং সানোয়ার তুষার জুলাই আন্দোলনে নির্যাতনের অভিযোগ থাকা পাবনার সাঁথিয়া-বেড়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবু সাঈদকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে কাছে টানার অভিযোগ তুলে পাবনা সদরের বিএনপির বর্তমান সংসদ সদস্য শিমুল বিশ্বাসের সমালোচনা করেন।
আরও পড়ুন: নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপির মধ্যরাতের শোডাউন
এই জুলাই পদযাত্রা ও সমাবেশে এনসিপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন