১১:৫৯ পি.এম
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনার ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোনা মিয়াসহ বেশ কয়েকজন আহত হন।
এরই প্রতিবাদে এবং হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ঘন কুয়াশায় বন্ধ
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় কামারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে কামারপাড়া ইউনিয়ন বিএনপি।
সমাবেশে বক্তারা বলেন, মাছচাষ করার জন্য শহিদুল ইসলাম সোনা নিজস্ব পুকুর পুনঃখনন করছেন।
এই মাটিগুলো সরকারি কাজে সড়ক নির্মাণের জন্য সরবরাহ করেন।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ জুন) সকালের দিকে সোনা মিয়ার পুকুরের উত্তোলন করা মাটি ট্রাক্টরযোগে নির্মাণাধীন সড়কে বহন করছিলেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টাফ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, তদন্ত শুরু
এরই মধ্যে নিষিদ্ধ কার্যক্রম দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও পূর্ব দামোদপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল খালেক, নান্নু মিয়া, লাজু মিয়া এবং কফিল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম সহ আরও অনেকে সোনা মিয়ার কাছে চাঁদা দাবি করেন।
এতে অস্বীকৃতি জানালে আব্দুল খালেক তার দলবল নিয়ে অতর্কিত হামলা করে।
এসময় হামলাকারীদের লাঠির আঘাতে সোনা মিয়ার মাথা ফেটে যায়।
এতে আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে মধুবন বেকারিকে ২ লাখ টাকা জরিমানা
তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শহিদুল ইসলাম সোনা বলেন, "আমার পুকুর পুনঃখনননের মাটিগুলো নির্মাণাধীন সড়কে বহন করায় স্থানীয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা আব্দুল খালেকসহ আরও অনেকে আমার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেন।
এই টাকা দিতে অপারগতা জানালে তখন আব্দুল খালেক গংরা আমার ওপর হামলা করেছে।
এছাড়া নিজেরাই তাদের ঘরবাড়ি ভাঙচুর করে আমার নামে মামলা সাজানোর পাঁয়তারা করছে।
আরও পড়ুন: যশোরের ঝিকরগাছায় ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা
এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।"
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাকে পাওয়া যায়নি।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব বলেন, "শহিদুল ইসলাম সোনা মিয়াকে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনার যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন: গাজীপুরের কোনাবাড়ীতে সতর্কবার্তা লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন