০৩:৩৯ পি.এম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে একটি কাতল মাছ বিক্রি করা হয়েছে ৪৬ হাজার টাকায়। এটি ২০ কেজি ওজনের একটি মাছ। শনিবার (২২ আগস্ট) ওই কাতল মাছটি বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখ।
এ ঘটনার আগে, ওই দিন ভোরে, মানিকগঞ্জের শিবালয় থানার জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীতে বিশাল আকারের ওই কাতল মাছটি ধরা পড়ে গোপাল হালদার নামের এক জেলের জালে।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘জেলে গোপাল হালদারের কাছ থেকে দুই হাজার ২০০ টাকা কেজিদরে মাছটি কিনে নিই। পরে অনলাইনে যোগাযোগ করে কেজিপ্রতি ১০০ টাকা লাভ রেখে চট্টগ্রাম মহানগর এলাকার সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির কাছে মাছটি ৪৬ হাজার টাকায় বিক্রি করেছি।’
আরও পড়ুন: ওয়াজ শুনতে নানাবাড়ি বেড়াতে এসে ট্রলিচাপায় প্রাণ গেল ৯ বছরের হাবীবের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন