০৬:০৬ পি.এম
নর্দানকে পরাজিত করে শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে প্রবেশ করেছে বাংলাদেশ।
জয়ের সম্ভাবনা ছিল হাতের মুঠোয়। কিন্তু হঠাৎ করেই পুরনো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে।
শেষের দিকে উইকেট হারানোর সমস্যা বাংলাদেশকে আক্রমণ করে। আজ ডারউইনে বাংলাদেশ এইচপির ব্যাটারদের ওপর এই সমস্যা প্রভাব ফেলেছিল।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর
এতে করে নাটকীয় পরাজয়ের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই আশঙ্কা সত্যি হয়নি।
নর্দান টেরিটোরি স্ট্রাইককে ৩ উইকেটে পরাজিত করে হাসিমুখে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ১০ বল বাকি থাকতে চার মেরে জয় নিশ্চিত করেছেন পেসার আব্দুল গাফফার সাকলাইন। টানা দ্বিতীয় জয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের শীর্ষস্থান আরও মজবুত করেছে অধিনায়ক ইরফান শুক্কুরের দল। ৬ ম্যাচে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে ২২ রান করে শুরুতে ভিত্তি গড়ে দেন হাবিবুর রহমান সোহান। তিনে নেমে সহজ জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন সাব্বির রহমান। কিন্তু টানা দ্বিতীয় ফিফটি পাওয়ার ঠিক আগে আউট হয়ে যাওয়ায় বাংলাদেশ ধাক্কা খায়। কারণ ব্যক্তিগত ৪৭ রানে সাব্বির বিদায় নিতেই দ্রুত আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ দিকে সমান এক ছক্কা ও চারে ৮ বলে ১৭ রান করে জয়ের কাজ সহজ করে দেন সামিউন বশির।
আরও পড়ুন: ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ
বাউন্ডারি হাঁকিয়ে জয়ের কাজ শেষ করেন ৬ রানে অপরাজিত থাকা সাকলাইন।
তবে জয়ের কাজ অনেকটাই সম্পন্ন করে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা অফস্পিনার মোহাম্মদ রুবেল। নর্দান টেরিটোরিকে ১৪৩ রানে আটকে দেওয়ার পথে ৫ উইকেট নিয়েছেন তিনি। রান খরচ করেছেন মাত্র ২১। সবমিলিয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচে ২০ উইকেট নিয়ে শীর্ষে আছেন বাংলাদেশের ২০ বছর বয়সী স্পিনার। তার ধারে কাছেও কেউ নেই। ১১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নর্দানের হামিশ মার্টিন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন জর্ডান সিল্ক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন