১২:১৯ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার চেষ্টা করা হলে জুলাই শহীদদের প্রতি প্রতারণা হবে।
তিনি সোমবার (১৯ অক্টোবর) 'জুলাই স্মৃতিস্তম্ভ' এবং ’ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বিরোধীদলের সমালোচনা করে বলেন, বিরোধীদল শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে। তিনি উল্লেখ করেন যে, বিরোধী দল জুলাইকে সম্মান দেয় না বলেই তারা জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি, যদিও তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বলেন, বিরোধীদল পূর্বের অবস্থানে ফিরে এসেছে এবং তাদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ধর্মমন্ত্রীর
তিনি আরও বলেন, দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই, যদিও সব বিষয়ে একমত হতে হবে এমন নয়।
প্রধানমন্ত্রী বলেন, ৭১ এবং ২৪ সালের জুলাই আন্দোলন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য ছিল। দুই আন্দোলনের লক্ষ্য ছিল একই।
জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লেখা রয়েছে। এসব শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার অর্জন করেছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার জন্য বেছে নিয়েছে, যারা আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করবে।
বিরোধীদলের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, এডিস মশা সরকারি কিংবা বিরোধীদল চেনে না। তাই তিনি ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
আরও পড়ুন: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় সক্ষম হবে ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়: ববি হাজ্জাজ
এসময় তিনি হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশনা দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন