০১:২৩ এম
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ শীর্ষক কার্যক্রমে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, ইসহাক সরকার, তারিকুল ইসলাম এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
এ সময় এনসিপি নেতারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন