১০:০৫ পি.এম
পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোভের ঐতিহাসিক কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
শনিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। পোল্যান্ডের ফায়ার সার্ভিসের মুখপাত্র হুবার্ট চেপুই জানান, শহরের প্রধান মার্কেট স্কয়ারে চলন্ত একটি গাড়ি থেকে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।
পোলিশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপি জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: আইসিজের নির্দেশে মিয়ানমারকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে
এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, তিনি এ ‘মর্মান্তিক গোলাগুলির’ ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে নিয়মিত তথ্য পাচ্ছেন। হামলার উদ্দেশ্য ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি জানতে পুলিশ তদন্ত করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন