০১:০৪ এম
রাজনীতি বিশ্লেষক ও জবান ম্যাগাজিনের সম্পাদক রেজাউল করিম রনি মন্তব্য করেছেন যে, কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে জামায়াতের নেতৃত্বে কোনো বিপ্লব বা গণঅভ্যুত্থান কিছুই হবে না। তিনি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এই মন্তব্য করেন।
রেজাউল করিম রনি আরো বলেন, জামায়াতের নেতৃত্বে কেন কোনো বিপ্লব হবে না, সেটা হলো ট্রাস্টের একটি ব্যাপার রয়েছে। ন্যাশনাল মেমোরিতে এই দলটিকে মানুষ ট্রাস্ট করে না।
তিনি আরও উল্লেখ করেন, সংসদে তারা (জামায়াত) বলেছিল সততার এক পরাকাষ্ঠা দেখাবে। তারা প্লট নেবে না, কিছু নেবে না—তারপর তাদের একজন সহযোগী এমপি দিয়ে গাড়ি চাওয়ানো হলো। তারপরে পৌরসভা পরিষদের জন্য রুম বরাদ্দ করা হয়েছে, ইতিমধ্যে ৬ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
রেজাউল করিম রনি বলেন, ’৭১-কে শেখ হাসিনা মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির ক্ষেত্রে যেভাবে ব্যবহার করেছে, জামায়াত ১৮ মাসে ২৪-এর গণঅভ্যুত্থানকে সেভাবে ব্যবহার করছে। আমরা একটা ডিভিশন দেখতে পেলাম। বিএনপিকে ২৪-এর গাদ্দার, নির্বাচন চাইলে জুলাই গাদ্দার, সংস্কারের আগে নির্বাচন চাওয়া মানে জুলাই বিরোধী বলে আখ্যা দেওয়া হয়।
এই রাজনৈতিক বিশ্লেষক জানান, শেখ হাসিনার কাঠামো কোনটা নির্বাচনবিহীন ক্ষমতা—সেটা জামায়াত ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তারা সব রকম প্রচেষ্টা করে, কিন্তু তা জনগণ ব্যর্থ করে দিয়েছে।
তিনি বলেন, আপনাদের (জামায়াতের) অসংগতি মুখে বললে আবেগে যে কিছুই লাগবে না, এটা চলবে কীভাবে? কিছু লাগবে না বললে। তার নিজের ডিউটির কারণে রাষ্ট্র গাড়ি বরাদ্দ করে। তার ওই সাধুগিরি দেখানোর দরকার নেই, যেটা সে এফোর্ট করতে পারবে না। এগুলো বলার দরকার কী?
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন