০৪:০৩ পি.এম
বাংলাদেশে সফরের জন্য আসছেন ভারতের প্রভাবশালী আলেম ও আওলাদে রাসূল সা. মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী। তিনি ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ধারাবাহিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
মাওলানা মাহমুদ মাদানীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকার আফতাবনগর মাদ্রাসার মুহতামিম ও তাঁর খলিফা মুফতি মোহাম্মদ আলী, যা বোরবার (৮ নভেম্বর) জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, ১৩ নভেম্বর শুক্রবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানাফিয়া বাঘীবাড়ী মাদ্রাসায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে বাদ মাগরিব তিনি বয়ান করবেন।
আরও পড়ুন: নিয়ত যেভাবে বদলে দেয় নেক আমলের প্রতিদান
১৪ নভেম্বর শনিবার সিলেটের মাদানী খানকাহ এবং ১৫ নভেম্বর রবিবার সিলেটের গোলাপবাগে ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। ১৬ নভেম্বর সোমবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পাড়শাইল মাদ্রাসায় সফর করবেন।
১৭ নভেম্বর মঙ্গলবার মাদারীপুরের বাহাদুরপুর পীর সাহেবের খানকাহ এবং খুলনার জামিয়া ইসলামিয়া আসাদুল উলুম মাদানীনগর মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
১৮ নভেম্বর বুধবার সকালে ঢাকার দারুল উলুম বনশ্রী মাদ্রাসায় যাবেন মাওলানা মাহমুদ মাদানী। একই দিন সকাল ১১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত খতমে নবুওয়াত কনফারেন্সে তিনি অংশগ্রহণ করবেন।
১৯ নভেম্বর বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সফরের পর ঢাকার ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে বাদ মাগরিব তিনি বয়ান করবেন।
আরও পড়ুন: আজকের নামাজের সময়সূচি প্রকাশিত
সফরের শেষ দিন ২০ নভেম্বর শুক্রবার হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসায় ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তাঁর নির্ধারিত সফরসূচি শেষ হবে।
মাওলানা মাহমুদ মাদানীর বাংলাদেশ সফরকে ঘিরে সংশ্লিষ্ট মাদ্রাসা, খানকাহ ও আয়োজকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, বিভিন্ন কর্মসূচিতে আলেম-উলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন