০৪:১২ পি.এম
রাজধানীর স্কয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হন প্রবীণ চিত্রশিল্পী ও নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। তিনি টানা চারদিন ধরে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (১৪ জুন) মুস্তাফাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: তাহসিফ হত্যা মামলায় দিশা রিমান্ড শেষে কারাগারে
এ বিষয়ে মেরী বলেন, "১৪ জুন ওনাকে হাসপাতালে জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওনার প্রেশার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিলো। অবস্থা বুঝে চিকিৎসকরা আইসিইউতে রাখার পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি আইসিইউতে রয়েছেন।"
এছাড়া, এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে প্রোস্টেট ক্যানসারের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুস্তাফা। সেবার তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন এবং ভারতের দিল্লিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিজ বাড়িতে ফেরেন।
দুই বছর পর এবার নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে এই গুণী ব্যক্তিত্ব আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: জামায়াত-এনসিপির দূরত্ব বাড়ার নেপথ্যে নির্বাচনী সিদ্ধান্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন