ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

আজকের খেলা: ২ অক্টোবর ২০২৬


আজকের খেলা: ২ অক্টোবর ২০২৬

ফিফা আসিয়ান কাপে মাঠে নামছে পাকিস্তান। এদিকে এশিয়ান গেমসে আজ আছে একাধিক খেলা।

এশিয়ান গেমস
সরাসরি, সকাল ৬টা,
সনি স্পোর্টস ২ ও ৫

ক্রিকেট
এশিয়ান গেমস, ব্রোঞ্জ ফাইনাল

বাংলাদেশ-শ্রীলঙ্কা
সরাসরি, আগামীকাল সকাল ৬টা,
সনি স্পোর্টস ১

আরও পড়ুন: মেসিকে পেছনে ফেলে সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে এগিয়ে রোনালদো

ফুটবল
ফিফা আসিয়ান কাপ
ভিয়েতনাম-পাকিস্তান
সরাসরি, দুপুর ৩টা,
টি স্পোর্টস

উয়েফা নেশনস লিগ
বেলজিয়াম-তুরস্ক
সরাসরি, রাত ১২-৪৫ মি.,
সনি স্পোর্টস ১
ফ্রান্স-ইতালি
সরাসরি, রাত ১২-৪৫ মি.,
সনি স্পোর্টস ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান ঘিরে ২০০০ সেনা ও তিন রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৭ এম


ইরান ঘিরে ২০০০ সেনা ও তিন রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে। মধ্যপ্রাচ্যে দেশটির তিনটি বিমানবাহী রণতরী ও দুটি ল্যান্ডিং গ্রুপ মোতায়েন করা হচ্ছে। এদিকে, হরমুজ প্রণালিতে ২৫ লাখ ব্যারেল তেল বহনকারী একটি সুপারট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এক মার্কিন কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, ইউএসএস থিওডোর রুজভেল্টের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপ এবং ইউএসএস মাকিন আইল্যান্ডের নেতৃত্বাধীন একটি ল্যান্ডিং ফোর্স ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে রওনা হয়েছে। মাকিন আইল্যান্ডের সঙ্গে প্রায় দুই হাজার মেরিন সেনা রয়েছে। ওই কর্মকর্তা জানান, পুরো সামরিক সমাবেশ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি ২৫ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে হামলার উৎস বা প্রজেক্টাইলটি কী ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বহরে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক অ্যামফিবিয়াস শিপ ইউএসএস মাকিন আইল্যান্ড ও স্থল অভিযানে পারদর্শী দুই হাজার মেরিন রয়েছে। নতুন করে ইরানের চারপাশে ১০ হাজার নৌসেনা মোতায়েন হতে যাচ্ছে, নাবিকদের মিলিয়ে।

যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার ইরানের সর্বশেষ প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাবের বিষয়টি তেহরান পর্যালোচনা করছে। এ পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে তেহরান কখনো পিছপা হবে না।

তাসনিমের খবরে পেজেশকিয়ানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমরা কখনো আলোচনা থেকে পিছপা হইনি এবং কখনো হবও না, যদিও চুক্তি স্বাক্ষরের পরও যুক্তরাষ্ট্র আমাদের দেশের ওপর তিনবার হামলা চালিয়েছে।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তিসংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমরা তাদের উড়িয়ে দেব, অথবা কোনো চুক্তি করব, সেই সময় ঘনিয়ে আসছে।’ ওভাল অফিসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘একভাবে বা অন্যভাবে এটি খুব শিগগির শেষ হতে যাচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবহাওয়া অফিসের নতুন বার্তা: ঝড় ও ভারি বর্ষণের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৯ এম


আবহাওয়া অফিসের নতুন বার্তা: ঝড় ও ভারি বর্ষণের সম্ভাবনা

সাগরের মধ্যে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগর ও এর সংলগ্ন অঞ্চলে রয়েছে। এই পরিস্থিতিতে আজ দেশের ২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে, এবং কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দর এবং আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পৃথক পূর্বাভাসে এসব তথ্য প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, উত্তর মিয়ানমার, দক্ষিণপূর্ব বাংলাদেশ এবং এর সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি একই স্থানে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থায় শুক্র ও শনিবার (২-৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের অনেক স্থানে; বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে শনিবার সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এই দুই দিনে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি আরও জানিয়েছেন, আগামী রোববার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) একই সময় পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এই দুই দিনে দেশের কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা নেই। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া আগামী মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে এদিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের ১০টি নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০১ এম


আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের ১০টি নতুন নিয়ম

আইসিসি ক্রিকেটের নিয়মে কিছু নতুন পরিবর্তন নিয়ে এসেছে। এই পরিবর্তনের মধ্যে সময় নষ্ট ঠেকানোর ব্যবস্থা, বলের মাপ নির্ধারণ এবং ফিল্ডিংয়ের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা অন্তর্ভুক্ত রয়েছে। ১ অক্টোবর ২০২৬ থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।

নতুন নিয়মগুলি ১ অক্টোবর বা তার পরে শুরু হওয়া সব আন্তর্জাতিক সিরিজে প্রযোজ্য হবে। পূর্বে শুরু হওয়া সিরিজগুলোর ক্ষেত্রে পুরোনো নিয়মই কার্যকর থাকবে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজেও নতুন নিয়ম প্রযোজ্য হবে। ছেলে ও মেয়েদের সব ফরম্যাটের হালনাগাদ নিয়ম আইসিসির ওয়েবসাইটের রুলস অ্যান্ড রেগুলেশনস অংশে পাওয়া যাবে। এই নিয়মগুলোর মধ্যে এমসিসির ক্রিকেট আইনেও আজ থেকে কার্যকর পরিবর্তন অন্তর্ভুক্ত হয়েছে।

আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির সভাপতি সৌরভ গাঙ্গুলী মন্তব্য করেছেন, ‘খেলার শর্তে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এর মধ্যে আছে ক্রিকেট বলসংক্রান্ত নিয়ম, ফিল্ডিংয়ের কিছু বিষয়ে আরও স্পষ্টতা এবং খেলার গতি বাড়ানোর ব্যবস্থা।’ তিনি আরও উল্লেখ করেন, ‘এই পরিবর্তনগুলো খুব ভেবেচিন্তে করা হয়েছে, যাতে খেলার শর্ত আধুনিক খেলার প্রয়োজন মেটায় এবং একই সঙ্গে খেলার সততা ও ধারাবাহিকতা বজায় থাকে।’

সব ফরম্যাটের নিয়মে পরিবর্তন আসছে

১। ব্যাটারদের সময় নষ্টের নিয়মকে আরও পরিষ্কার করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাটার যদি বল খেলতে প্রস্তুত না হন, তবে প্রথমবার সতর্কবার্তা দেওয়া হবে। দ্বিতীয়বার চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হবে। তৃতীয়বার এবং পরবর্তী প্রতিবার ফিল্ডিং দল ৫ রান পাবে। বারবার এমন ঘটলে আচরণবিধির ধারাও কার্যকর হতে পারে।

২। মেয়েদের ক্রিকেটের বলের মাপ ও ওজনের ক্ষেত্রে এখন কড়াকড়ি আরোপ করা হয়েছে। পুরুষদের বলের মাপ ও ওজনে কিছুটা ব্যতিক্রমের সুযোগ থাকলেও, মেয়েদের ও জুনিয়র ক্রিকেটে প্রস্তুতকারকেরা প্রায়ই দুই ক্ষেত্রের জন্য একই বল তৈরি করতেন। নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। ফলে ছেলে, মেয়ে ও জুনিয়র ক্রিকেটের জন্য আলাদা তিনটি মান থাকবে।

৩। ওভারথ্রো নিয়ে যে ধোঁয়াশা ছিল, তা এখন পরিষ্কার হয়েছে। স্ট্যাম্পের দিকে বল ছুড়ে রান আটকানো বা রানআউটের চেষ্টা করলে সেটিকে ওভারথ্রো হিসেবে গণ্য করা হবে। তবে বল থামাতে গিয়ে ভুল করা বা অন্য ফিল্ডারকে বল দিতে গিয়ে ভুল করলে সেটি ওভারথ্রো হিসেবে ধরা হবে না।

৪। বল কখন পুরোপুরি ‘ডেড’ হয়েছে, তা নির্ধারণের ক্ষমতা আম্পায়ারদের এখন আরও বৃদ্ধি পেয়েছে। ‘ক্লোজ’ ম্যাচের শেষ বলে এই সিদ্ধান্ত অনেক সময় অত্যন্ত জরুরি হয়ে পড়ে। এখন থেকে বল বোলার বা উইকেটকিপারের হাতে থাকতেই হবে, এমন নয়।

৫। রানআউট বা স্টাম্পিংয়ের সময় বল ফিল্ডারের হাতে আছে বলে ধরতে হলে ফিল্ডারের বলের ওপর পুরো নিয়ন্ত্রণ থাকতে হবে। বল স্টাম্প ভাঙার সময় যদি শুধু হাত ছুঁয়ে যায়, তবে সেটি ‘বলের নিয়ন্ত্রণে থাকা’ হিসেবে গণ্য হবে না।

টেস্ট ক্রিকেটের নিয়মে যে সব পরিবর্তন

৬। খারাপ আলোয় খেলা নষ্ট কমানোর জন্য পরীক্ষামূলকভাবে দিনের বেলার টেস্টে গোলাপি বল ব্যবহার করা যাবে। তবে দুই দলের সম্মতি প্রয়োজন। টেস্ট শুরুর আগে এই সিদ্ধান্ত নিতে হবে। একবার ঠিক হলে পুরো ম্যাচে একই বল ব্যবহার হবে। ম্যাচ শুরুর পরে সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না। লাল বল থেকে গোলাপি বলের পরিবর্তনও করা যাবে না।

৭। দিনের শেষ ওভারে উইকেট পড়লে খেলা শেষ করা যাবে না। আবহাওয়া ও পরিস্থিতি খেলার উপযোগী থাকলে ওভারটি শেষ করতে হবে। আইসিসির মতে, আগের নিয়মে সময় বাঁচানো যেত না। কারণ বাকি বলগুলো পরের দিন করতে হতো। এতে ফিল্ডিং দলও বাড়তি সুবিধা পেত। নতুন নিয়মে খেলার উত্তেজনাও বজায় থাকবে।

টি-টোয়েন্টি ও ওয়ানডের নিয়মে যে সব পরিবর্তন হয়েছে

৮। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ইনিংসের মাঝের বিরতি এখন ১৫ মিনিট। খেলায় সময় নষ্ট হলে এই বিরতি কমিয়ে সর্বনিম্ন ১০ মিনিট করা যাবে।

৯। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ড্রিংকস ব্রেকের সময় হেড কোচ বা তার মনোনীত কেউ মাঠে ঢুকতে পারবেন। এখন দুই ফরম্যাটের নিয়ম একই রকম হয়েছে।

১০। ওয়াইড বলের নতুন নিয়ম আগে পরীক্ষামূলকভাবে চলছিল। এখন তা ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিকের স্থায়ী নিয়ম হয়ে গেছে। ব্যাটার বল করার আগে বা বল করার সময় নড়াচড়া করলে বোলারকে ছাড় দেওয়ার জন্য এই নিয়ম প্রবর্তন করা হয়েছে। বল করার মুহূর্তে ব্যাটারের পায়ের অবস্থানকে ওয়াইডের মাপকাঠি হিসেবে ধরা হবে এখন থেকে। ব্যাটার পরে অফ সাইডের দিকে সরে গেলেও এটাই ধরা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৪ এম


টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

বৈদ্যুতিক লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ রংপুরের কিছু এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈদ্যুতিক লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন ১১ কেভি সার্কিট হাউস ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

যদি নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হয়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%