ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

চৌদ্দগ্রামে এক মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা


চৌদ্দগ্রামে এক মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের কারণে ইউসুফ হোসেন নামের এক মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার, উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এই ঘটনাটি ঘটে। নিহত ইউসুফ কনকাপৈত বাজারের নিকটবর্তী কনকাপৈত দক্ষিণ পাড়ার ব্যাংক কর্মকর্তা কাজী একরামের ছোট ভাই ছিলেন।

স্থানীয় সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার দুপুরে ইউসুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত কাজী মো. ইউসুফ এলাকায় ইসলামী সংগীতশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন। তবে সম্প্রতি জীবিকার তাগিদে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ শুরু করেন।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, গত দুই-তিন দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড নিয়ে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারের 'ফারিহা এন্টারপ্রাইজ'-এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের মালিকানাধীন ট্রাক্টরচালকের সঙ্গে ইউসুফের বাকবিতণ্ডা হয়। ওই সময় আবুল কালাম আজাদ ইউসুফকে আমজাদের বাজারের সীমানায় না যাওয়ার জন্য হুমকি দেন।

আরও পড়ুন: সীতাকুণ্ডে গভীর রাতে সড়কে দাঁড়িয়ে যাত্রীরা, লরি চাপায় নিহত ৫

সোমবার সকালে কাজী ইউসুফ যখন আমজাদের বাজারে যান, তখন ফারিহা এন্টারপ্রাইজের আবুল কালাম আজাদ ও তাঁর সঙ্গীরা তাঁর ওপর হামলা চালান। হামলার ফলে ইউসুফ মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী জানান, ‘ইউসুফ হোসেন নামে অসুস্থ এক ব্যক্তিকে স্বজনরা হাসপাতালে নিয়ে এসেছিলেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, ‘ট্রাক্টরে বালু লোড-আনলোড নিয়ে কাজী ইউসুফ নামের এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়েছিল। সকালে আমজাদের বাজারে গেলে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে; তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

এমএইচ

আরও পড়ুন: চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারী কৃপেশ রায় পুলিশ হেফাজতে

আন্তর্জাতিক ডেস্ক

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারী কৃপেশ রায় পুলিশ হেফাজতে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে কৃপেশ রায় (৪০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামসহ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে অভিযুক্ত কৃপেশ রায়কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযুক্ত কৃপেশ রায় রাজারগাঁও গ্রামের শ্রী ক্ষিতীন্দ্র চন্দ্র রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশ পুলিশের সদস্য ছিলেন বলে এলাকায় পরিচিত। তবে তিনি বর্তমানে চাকরিতে আছেন, নাকি অব্যাহতি নিয়েছেন এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিদের দাবি, গত রবিবার (২৫ অক্টোবর) কৃপেশ রায়ের নামে পরিচালিত ‘Kripash Ray’ নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভের জন্ম হয়।

তবে অভিযোগ অস্বীকার করে কৃপেশ রায় দাবি করেছেন, পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে তাঁর চাচাতো ভাই পন্টি রায় তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে তাঁর ফেসবুক আইডি ব্যবহার করে অথবা ভুয়া পোস্ট দিয়ে এ ধরনের মন্তব্য করেছেন। এ বিষয়ে আইনি সুরক্ষা চেয়ে সোমবার (২৬ অক্টোবর) সকালে তিনি নিজেই তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, কৃপেশ রায় দাবি করেছেন, একটি চক্র তাঁকে ফাঁসানোর জন্য এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনাটির সত্যতা যাচাই এবং দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলা বিলুপ্ত হয়ে যেতে পারে!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


কলা বিলুপ্ত হয়ে যেতে পারে!

জলবায়ু পরিবর্তন এবং মারাত্মক উদ্ভিদ রোগের আক্রমণের কারণে বিশ্বজুড়ে কলা চাষ বর্তমানে এক ভয়াবহ সংকটের সম্মুখীন হয়েছে। তবে গবেষকরা জানিয়েছেন, ক্যাভেন্ডিশ জাতের কলা বর্তমানে অস্তিত্বের জন্য লড়াই করলেও সংকট কাটিয়ে ফলটিকে টিকিয়ে রাখার জন্য নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে।

বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে টমেটোর পরেই কলার অবস্থান রয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ১৩ কোটি ৯০ লাখ টন কলা উৎপাদিত হয়।

কলার এক হাজারের বেশি জাত বিদ্যমান, কিন্তু বিশ্বের বেশিরভাগ মানুষের ফলের পাত্রে মূলত ক্যাভেন্ডিশ জাতের কলাই দেখা যায়। ১৯৫০-এর দশক থেকে পানামা রোগের কারণে ‘গ্রোস মিশেল’ জাতের কলা হারিয়ে যায়। এরপর বাজারে এই ‘ক্যাভেন্ডিশ’ জাতটি দখল করে নেয়। এই সময় বাণিজ্যিকভাবে উৎপাদিত এই কলা মূলত প্রজননে অক্ষম ক্লোন হওয়ায় সব গাছের জিন একই এবং রোগ সংক্রমণের ঝুঁকিও সমান।

বর্তমানে ক্যাভেন্ডিশ জাতটি ট্রপিক্যাল রেস ৪ বা টিআর৪ নামক রোগের হুমকির সম্মুখীন হয়েছে। নরউইচের আর্লহ্যাম ইনস্টিটিউটের ফসলের জিনোমবিজ্ঞান বিশেষজ্ঞ ড. হোসে দে ভেগা জানান, এই রোগ দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ছড়িয়ে অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকায় পৌঁছেছে।

তিনি আরও বলেন, সবচেয়ে উদ্বেগজনক খবরটি আসে ২০২৫ সালের ডিসেম্বরে, বিশ্বের শীর্ষ কলা রপ্তানিকারক দেশ ইকুয়েডর থেকে।

ড. ভেগার মতে, এই রোগ বিশ্বজুড়ে কলার সরবরাহকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে, যা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের লাখো মানুষের খাদ্যনিরাপত্তা ও জীবিকার জন্য একটি বড় হুমকি। গুয়াতেমালা থেকে মালাবি পর্যন্ত চাষিরা এই প্রভাবে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। তবে এই বিপর্যয় ঠেকাতে গবেষকরা নতুন সাফল্যের দাবি করেছেন।

শীর্ষস্থানীয় কলা উৎপাদনকারী প্রতিষ্ঠান চিকুইটা এবং ফসল উন্নয়নবিষয়ক সংস্থা কি-জিনের যৌথ গবেষণা উদ্যোগ ‘ইয়েলোওয়ে’ জানিয়েছে, তারা প্রজননক্ষম ক্যাভেন্ডিশ কলার একটি জাত উদ্ভাবন করেছে। এর মাধ্যমে সংকরায়ণের সাহায্যে রোগ প্রতিরোধী এবং বাণিজ্যিকভাবে লাভজনক নতুন জাতের কলা তৈরির পথ প্রশস্ত হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারিদের সঙ্গে উপজেলা প্রশাসনের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারিদের সঙ্গে উপজেলা প্রশাসনের আলোচনা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেকের সার্বিক পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও জননিরাপত্তা নিয়ে হেডম্যান ও কারবারিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের মিনি সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন, রাঙ্গামাটি থেকে আগত ১০৬ নং কামিলাছড়ি মৌজার হেডম্যান ভবতোষ দেওয়ান, ৩ নং লংগদু মৌজার হেডম্যান কল্যাণ মিত্র চাকমা এবং বিলাইছড়ি উপজেলার ১২৪ নং নাড়াইছড়ি মৌজার হেডম্যান শান্তি বিজয় চাকমাসহ বিভিন্ন এলাকার হেডম্যান ও কারবারিরা। এছাড়া সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

‎

সভায় সাজেকের বর্তমান পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা এবং জননিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবার মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান মন্তব্য করেন, "সভায় বাঘাইছড়ির হেডম্যান ও কারবারিদের সঙ্গে মতবিনিময় সভা করেছি। সরকারি সুবিধাভোগী হেডম্যান ও কারবারি কেউ কি এই আন্দোলন আছেন কিনা।" তিনি আরও জানান, হেডম্যান কারবারিরা জানিয়েছেন, "যারা আন্দোলন করছেন তারা কেউ সরকারি সুবিধাভোগী বা কারবারি নন।"

এছাড়াও অনেক বিষয়ের উপর আলোচনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে সভা হবে। আশা করছি ভালো কিছু হবে। উক্ত সভায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এমপি, ডিসি এসপিগণ অংশ গ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইগার শ্রফ নয়, হামলাকারীদের মূল টার্গেট আমির খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


টাইগার শ্রফ নয়, হামলাকারীদের মূল টার্গেট আমির খান

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার ঘটনার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। টাইগার ছাড়াও অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার ও সালমান খানের মতো তারকাদেরও নিশানা করার পরিকল্পনা ছিল বলে জানা যাচ্ছে। মুম্বাই পুলিশের অপরাধদমন শাখার তদন্তে এমন তথ্য উঠে এসেছে যে, হামলাকারীরা তাদের বাড়ির আশপাশে নজরদারি চালিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন আমির খান। আমিরের ব্যক্তিগত জীবন এবং অভিনেত্রী গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর পক্ষ থেকে আগেই হুমকি দেওয়া হয়েছিল। আমিরের তৃতীয় বিয়ে এবং নতুন সম্পর্কের প্রসঙ্গ টেনে তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।

গোষ্ঠীটির দাবি, আমিরের মতো ব্যক্তিরা ‘লাভ জিহাদ’-এর প্রচার করছেন, যা তাদের সংস্কৃতির পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ডের জবাব দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। এর আগে জুলাই মাসেও আমিরকে হুমকি দেওয়া হয়েছিল।

কেন বদলে গেল হামলার পরিকল্পনা?

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আমির খানের পরিবর্তে টাইগার শ্রফকে নিশানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়েছে, আমির সাধারণত জনসমক্ষে কম আসেন, অন্যদিকে টাইগারকে বিভিন্ন সময়ে প্রকাশ্যে দেখা যায়। ফলে হামলাকারীরা মনে করেছিল, টাইগারকে লক্ষ্য করা তুলনামূলক সহজ।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, টাইসন বিষ্ণোই ও আরজু বিষ্ণোইয়ের নামে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অ্যাকাউন্ট থেকে আমিরকে উদ্দেশ্য করে হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছিল।

ওই পোস্টে লেখা ছিল, ‘আমরা, আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই (লরেন্স বিষ্ণইগোষ্ঠী), আমির খানের মতো ব্যক্তিদের মাধ্যমে আমাদের দেশে আমাদের সংস্কৃতির বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর নামে এই কাজের প্রচার হতে দেখছি। আমরা এসব বরদাস্ত করব না এবং খুব শিগগিরই এর উপযুক্ত জবাব দেব। এই কাজ আমাদের সনাতন ধর্ম এবং দেশের বিরুদ্ধে। আমাদের ভাই-বোন এবং দেশবাসীকে কথা দিচ্ছি, যারা এই ঘৃণ্য কাজের প্রচার করবে, তাদের নিজেদের মতো করে উপযুক্ত জবাব দেব। তারকাখ্যাতির আড়ালে যারা এই কাজের প্রচার করছে, তাদের দম বন্ধ করে দেব।’

এখনো পুলিশের কাছে বয়ান দেননি টাইগার

এদিকে, হামলার ঘটনায় টাইগার শ্রফ এখনও মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি। এ কারণে তিনি এখন পর্যন্ত পুলিশের কাছে নিজের বয়ানও নথিভুক্ত করেননি।

প্রতিবেদন অনুযায়ী, টাইগারের বক্তব্য রেকর্ড করতে মুম্বাই পুলিশের অপরাধদমন শাখার একটি দল তার বাড়িতে গিয়েছিল। সে সময় পুলিশ কর্মকর্তাদের তিনি বলেন, ‘আমি গোটা ঘটনায় প্রচণ্ড ধাক্কা খেয়েছি। এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় নেই। কে আমার ওপর এমন প্রাণঘাতী হামলা করতে চাইবে, আর কেনই বা করবে?’

তিনি আরও বলেন, ‘কারো সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তা হলে আমার ওপর হামলা চালানো হলো কেন?’

এ ঘটনায় এখন পর্যন্ত টাইগারের গাড়িচালক ফেরদৌস বালোচ এবং ভ্লগার উমেশ চৌহানের বয়ান নথিভুক্ত করেছে পুলিশ। হামলার নেপথ্যে কারা জড়িত এবং কেন এই অভিনেতাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%