ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

রিয়াদ অঞ্চলে শত্রুপক্ষের ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের


রিয়াদ অঞ্চলে শত্রুপক্ষের ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলে একটি ‘শত্রুপক্ষের’ ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

শনিবার, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র এ তথ্যটি জানিয়েছেন।

সংবাদটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: আবার শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ‘রিয়াদ অঞ্চলে একটি শত্রুপক্ষের ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

তিনি আরও জানান, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো ব্যক্তি আহত হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনালি ধানের দিন শেষ, কৃষককে বাঁচিয়ে দিতে পারে কালো ধান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


সোনালি ধানের দিন শেষ, কৃষককে বাঁচিয়ে দিতে পারে কালো ধান

সোনালি ধানের ক্ষেতের মাঝে এক ভিন্নধর্মী গল্প ফুটে উঠেছে। দূর থেকে দেখা যায় কালচে রঙের ধানের গাছ। কাছে গেলে সৃষ্টি হয় কৌতূহল—এটি কেমন ধান! কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের ছাটমল্লিক বেগ বোতলার পাড় গ্রামের কৃষক আজমল হোসেন মনি এক বিঘা জমিতে এমন একটি ব্যতিক্রমী কালো ধান চাষ করেছেন। প্রায় দুই মাস আগে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই আবাদ এখন শুধুমাত্র তার স্বপ্ন নয়, আশপাশের কৃষকদেরও কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিনই নতুন ধান দেখতে জমিতে ভিড় করছেন স্থানীয়রা।

প্রচলিত ধানের বাইরে গিয়ে নতুন কিছু করার তাগিদ থেকেই কালো ধান চাষে নামেন আজমল। অনলাইনে কালো ধানের ছবি ও চাষের তথ্য দেখে তিনি আগ্রহী হন। এরপর সেখান থেকেই বীজ সংগ্রহ করে এক বিঘা জমিতে চাষ শুরু করেন। তবে শুরুটা ছিল সহজ নয়। এলাকার অনেকেই তাকে নিরুৎসাহিত করেছিলেন। তবুও ঝুঁকি নিয়ে চাষ শুরু করেন তিনি। এখন ফলন ও বাজার দরের দিকে তাকিয়ে তার চোখে নতুন স্বপ্নের আলো দেখা যাচ্ছে।

কৃষক আজমল হোসেন মনি বলেন, ‘অনলাইনে কালো ধান দেখে চাষের আগ্রহ তৈরি হয়। অনেকে বলেছিল, এ ধান চাষ করে লাভ হবে না। কিন্তু নতুন কিছু করার ইচ্ছা থেকেই ঝুঁকি নিয়েছি। ফলন ও দাম ভালো পেলে আগামীতে আরও বেশি জমিতে চাষ করব।’

স্থানীয় বাসিন্দা আতাউর রহমান মন্তব্য করেন, ‘আমাদের এলাকায় এমন ধান আগে খুব একটা দেখা যায়নি। তাই প্রতিদিনই মানুষ দেখতে আসছে। ফলন ও দাম ভালো হলে অন্য কৃষকরাও উৎসাহিত হবেন।’

ফকর উদ্দিন নামে অপর এক কৃষক বলেন, ‘আজমলের এই উদ্যোগ দেখে কৃষকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হয়েছে। সফল হলে কালো ধান এ এলাকায় পরিচিত হয়ে উঠতে পারে।’

কৃষক হারুন মিয়া জানান, ‘ফলন, খরচ আর বাজারদর-সবকিছু ভালো হলে কালো ধান কৃষকদের জন্য ভালো বিকল্প হতে পারে।’

রাজারহাট উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী বলেন, একসময় কালো ধান রাজকীয় খাবার হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি বিশ্বে ‘সুপার ফুড’ হিসেবে পরিচিত। রাজারহাটে কয়েকজন কৃষক স্বল্প পরিসরে এর চাষ করছেন। কৃষি বিভাগ তাদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কালো ধানের ফলন বিঘায় ১৭ থেকে ১৮ মণ হতে পারে। ফলন তুলনামূলক কম হলেও মণপ্রতি আনুমানিক ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হতে পারে। ফলন ও বাজারদর অনুকূলে থাকলে সোনালি ধানের চেনা মাঠে কালো ধানই কৃষকের নতুন স্বপ্নের ফসল হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে পচা ইলিশ নিয়ে শতাধিক ট্রলার, প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


চরফ্যাশনে পচা ইলিশ নিয়ে শতাধিক ট্রলার, প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ

ভোলার চরফ্যাশনের সামরাজ মৎস্যঘাটে ইলিশের পচা গন্ধ বাতাসকে ভারী করে তুলেছে। সাগর থেকে ইলিশ বোঝাই শতাধিক ট্রলার মাত্র তিন দিনের ব্যবধানে ঘাটে ফিরে এসেছে। সাধারণ ক্রেতারা শত শত টন পচা ইলিশের স্তূপ দেখে বিস্মিত হচ্ছেন।

এদিকে, মাছের আড়তদার ও পাইকারদের মধ্যে ব্যস্ততা লক্ষ্য করা গেছে। অনুসন্ধানে জানা গেছে, নিষেধাজ্ঞার ২২ দিন গভীর সাগরে অবস্থান করে একাধিক ট্রলারের জেলেরা ইলিশ শিকার করেছেন।

উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, নদী ও সমুদ্রে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশসহ নির্দিষ্ট প্রজাতির মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। অভিযোগ উঠেছে যে, এই নিষেধাজ্ঞার সময় জেলেরা গভীর সাগরে থেকে মাছ শিকার করেছেন। সাগর থেকে ফেরা একাধিক জেলে জানিয়েছেন, দীর্ঘদিন বরফজাত করে রাখার কারণে এসব ইলিশের বড় একটি অংশ পচে গেছে।

শনিবার সরেজমিনে সামরাজ মৎস্যঘাটে গিয়ে দেখা যায়, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে একে একে ঘাটে নোঙর করছে ইলিশবোঝাই ট্রলার। এসব ট্রলার থেকে ঝুড়িভর্তি ইলিশ নামিয়ে আড়তে নেওয়া হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাছ বেচাকেনা শুরু হয়। কিছু মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানোর জন্য গাড়িতে তোলা হচ্ছে। এরই মধ্যে পচা মাছের দুর্গন্ধ পুরো ঘাটে ছড়িয়ে পড়েছে।

ট্রলারভর্তি ইলিশের উৎস সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে জানান, নিষেধাজ্ঞার খবর শুনে ৮ অক্টোবরের আগে বরফ, তেল ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে তাঁরা গভীর সাগরে মাছ শিকারে যান। এরপর নিষেধাজ্ঞার ২২ দিন সাগরে অবস্থান করে মাছ শিকার করেন। দীর্ঘদিন বরফের মধ্যে সংরক্ষণ করায় প্রায় দুই-তৃতীয়াংশ মাছ পচে গেছে।

সমুদ্রগামী ট্রলারের মাঝি নুরমোহাম্মদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে সামরাজ মৎস্যঘাটের বেশ কয়েকজন আড়তদার বলেন, এসব মাছ সাগরের। ২২ দিন নিষেধাজ্ঞার মধ্যে জেলেরা সাগরে মাছ শিকার করেছে।

সামরাজ মৎস্যঘাটের সভাপতি আজিজ জানান, প্রশাসনের উদাসীনতার কারণে কিছু জেলে সমুদ্রে গিয়ে মাছ শিকার করেছে। এ বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়া দরকার ছিল।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এ বিষয়ে আমাকে একজন অবগত করেছে।

অন্যদিকে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার তিন দিন পর সাগরগামী ট্রলারগুলো ইলিশবোঝাই হয়ে ঘাটে ফিরে আসা কতটা সম্ভব, এমন প্রশ্নে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, কিছু অসাধু জেলে গোপনে সমুদ্রে যেতে পারে। আর ২২ দিনের নিষেধাজ্ঞায় সমুদ্রে নজরদারি করে কোস্ট গার্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়া বীট মডেল স্কুলে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


বগুড়া বীট মডেল স্কুলে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা

বগুড়া, ৩১ অক্টোবর, ২০২৬ : আজ বগুড়ার ঐতিহ্যবাহী বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে একটি দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হাসান।

মেলায় প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা শতাধিক বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি এবং পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে প্রকল্প তৈরি করেন প্রতিভাবান শিক্ষার্থীরা।

মেলায় উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে ছিল ‘অপারেশন স্যাডো-১২৯ ড্রোন’, ‘স্মার্ট সোলার হাউজ’, ‘ভূমিকম্প সহনশীল দালান’, ‘স্মার্ট ফায়ার রেসকিউ হাউজ’, ‘প্রাকৃতিক ভারসাম্য’, এবং হোমমেড এয়ারকুলারসহ পরিবেশবান্ধব বিভিন্ন উদ্ভাবন।

অতিথিরা শিক্ষার্থীদের তৈরি প্রকল্পগুলো দেখে তাদের সৃজনশীলতা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তার প্রশংসা করেন। তারা মন্তব্য করেন, বিজ্ঞান মেলার মতো আয়োজন শিক্ষার্থীদের কৌতূহল বৃদ্ধি করার পাশাপাশি অনুসন্ধান ও উদ্ভাবনের মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বাসস’কে বলেন, "শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং বাস্তবমুখী শিক্ষা দেয়ার লক্ষ্যেই এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।" তিনি আশা প্রকাশ করেন যে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে অবদান রাখবে।

দিনব্যাপী এই মেলায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। শেষে বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আন্ত:হাউস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আন্ত:হাউস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শহীদুল্লাহ হাউস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, বিরোধী দলটি সরকারের ইতিবাচক কার্যক্রমকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে অযৌক্তিকভাবে লংমার্চের আয়োজন করছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা) পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

রিজভী আরও বলেন, "লংমার্চ কর্মসূচি দেওয়ার কিছু নাই। এ ক্ষেত্রে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বিরোধী দলে। তাদের রাজনীতির একটা ঘাটতি তৈরি হয়েছে। মানুষের কাছে দেখানোর জন্য একটা কিছু করতে হয়। এ কারণে তারা এই লংমার্চের কর্মসূচি নিয়েছে।"

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "সমাজে যারা অস্থিরতা তৈরি করে, তাদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে। কিশোর অপরাধসহ নানা অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। এখন যে পরিস্থিতি, এর চাইতে ভালো পরিস্থিতি আর কখন ছিল, সেটা আমাদেরকে তারা বলুক।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%