০১:২০ এম
টাঙ্গাইলে দুই গ্রামের বাসীর মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, হামলা এবং ঘরবাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষের ফলে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।
এই ঘটনা বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা দিকে ভূঞাপুর উপজেলার জগৎপুরা ও গোপালপুর উপজেলা গোল পেঁচা এলাকায় ঘটে।
নিহত কালাম তালুকদার জগৎপুরা গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এ ঘটনার প্রেক্ষিতে দুই গ্রামে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা যায়, দোকানে বাকি খাওয়ার কারণে গোপালপুর উপজেলার গোল পেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এর পরিণতি হিসেবে বৃহস্পতিবার বিকেলে পুনরায় দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ান। দেশীয় অস্ত্রসহ সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা চলতে থাকে। সংঘর্ষে কালাম তালুকদারসহ অনেকেই আহত হন। পরে তাদের ভূঞাপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক কালাম তালুকদারকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূঞাপুর থানার এসআই মো. আসলাম উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত কালামের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন