ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আসুন, শিক্ষিত হওয়ার আগে মানুষ হই: আহমাদুল্লাহ


আসুন, শিক্ষিত হওয়ার আগে মানুষ হই: আহমাদুল্লাহ

রাজধানীর মিরপুরে একটি আবাসিক ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার পচনধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্তত সাত থেকে আট দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। আলোচিত ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, সাত-আটদিন আগে ময়লার ভাগাড়ের মতো এই ঘরে মরে পচে গেছেন এমন এক বৃদ্ধা, যার এক ছেলে বুয়েট-শিক্ষক, আরেক ছেলের পদ হচ্ছে যুগ্ম-সচিব এবং অন্য ছেলে কানাডা-প্রবাসী। এদেশের অধিকাংশ বাবা-মা সন্তানকে কথিত সফলতার যে স্বপ্নচূড়ায় দেখতে চান, বৃদ্ধার তিন ছেলেই জাগতিক সাফল্যের সেই স্বর্ণচূড়া স্পর্শ করেছে। কিন্তু মাঝখানে একটা ঈদ চলে গেল, মা যে জীবিত আছেন নাকি মারা গেছেন, ক্যারিয়ারের পেছনে ছুটতে থাকা সন্তানদের খোঁজ নেওয়ার সুযোগটুকুও তাদের হয়নি। একাকী ঘরের মধ্যে মরে শরীরের মাংস খসে খসে পড়েছে বৃদ্ধার।

তিনি আরও লেখেন, যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, যে সফলতা মৃত্যুর সময়ও মায়ের মাথার কাছে এক আঁজলা পানি দিয়ে বসার ফুরসত দেয় না, আমাদের প্রয়োজন নেই এমন সফলতার। দীন, মূল্যবোধ, নৈতিকতা এবং মানুষ হওয়ার শিক্ষাকে পাশ কাটিয়ে যতদিন আমরা শুধু বস্তুবাদ ও বৈষয়িক সফলতার পেছনে ছুটব, ততদিন এই ধরনের অনাকঙ্ক্ষিত ঘটনা আমাদের কাছে এসে যাবে।

আরও পড়ুন: সততার কারণে এক বছরে দুই বার বদলি

শেষে তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন, শিক্ষিত হওয়ার আগে মানুষ হই। সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলেরকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


গুলেরকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা তুরস্কের

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে অভিজ্ঞ ফুটবলারদের ওপর ভরসা রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করেছেন তুরস্ক কোচ ভিনচেঞ্জো মন্তেলা।

মঙ্গলবার (২ জুন) ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। স্কোয়াডে রয়েছেন হাকান চালহানোগলু, আরদা গুলের, কেরেম আকতুরকোগলু, বারিশ আলপার ইলমাজ ও ইউসুফ ইয়াজিচির মতো পরিচিত মুখরা।

মিডফিল্ডে বড় কোনো ঝুঁকি নেননি মন্তেলা। স্পোর্টিং ব্রাগার ডেমির এগে তিকনাজ দলে জায়গা পাননি। তার বদলে গালাতাসারাইয়ের কান আইহান ও বরুসিয়া ডর্টমুন্ডের সালিহ ওজচানকে নিয়েছেন তুরস্ক কোচ।

ইন্টার মিলানের অভিজ্ঞ মিডফিল্ডার চালহানোগলুর সঙ্গে এই বিভাগে আছেন ইসমাইল ইউকসেক ও অরকুন ককচুও। আক্রমণভাগেও কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন মন্তেলা।

ড্যানিশ লিগের মৌসুমসেরা ফুটবলার আরাল সিমসির জায়গা হয়নি চূড়ান্ত দলে। তবে ইরফান জান কাহভেজিকে রাখা হয়েছে। রিয়াল মাদ্রিদের আরদা গুলের, জুভেন্টাসের কেনান ইলদিজ, গালাতাসারাইয়ের বারিশ আলপার ইলমাজ ও ফেনারবাচের কেরেম আকতুরকোগলুর উপস্থিতিতে আক্রমণভাগে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ থাকছে।

তুরস্কের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: আলতাই বাইন্দির, মের্ত গুনোক, উগুরজান চাকির।

ডিফেন্ডার: আবদুলকেরিম বারদাকচি, চাগলার সোয়ুনচু, এরেন এলমালি, ফেরদি কাদিওগলু, মেরিহ দেমিরাল, মের্ত মুলদুর, ওজান কাবাক, সামেত আকায়দিন, জেকি চেলিক।

মিডফিল্ডার: হাকান চালহানোগলু, ইসমাইল ইউকসেক, কান আইহান, অরকুন ককচু, সালিহ ওজচান।

ফরোয়ার্ড: আরদা গুলের, বারিশ আলপার ইলমাজ, জান উজুন, দেনিজ গুল, ইরফান জান কাহভেজি, কেনান ইলদিজ, কেরেম আকতুরকোগলু, ওগুজ আইদিন, ইউনুস আকগুন।

উল্লেখ্য, বিশ্বকাপে তুরস্ক খেলবে গ্রুপ ডি-তে। নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এরপর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে মন্তেলার দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুরস্কের প্রতিপক্ষ সহআয়োজক যুক্তরাষ্ট্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাজাহানপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় ১ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


শাজাহানপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় ১ জন আটক

বগুড়ার শাজাহানপুরে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী অপহরণের শিকার হয়েছে। অপহৃত ওই স্কুল ছাত্রীর নাম উল্লেখ করা হয়েছে, সে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোঁকা নয়াপাড়া গ্রামের আবু রায়হানের মেয়ে। সে বর্তমানে শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। অপহরণের ঘটনার পর আবু রায়হান বাদী হয়ে থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে পুলিশ রত্না বেগম (৩৮) নামের একজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

মামলার তথ্য অনুসারে, শাহনগর পশ্চিমপাড়া গ্রামের এরশাদুল ইসলামের ছেলে সাকিব হাসান (২০) একটি দীর্ঘ সময় ধরে ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু স্কুল ছাত্রীর প্রস্তাবে রাজি না হওয়ায় সাকিব হাসান তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে।

গত শুক্রবার (২৯ মে) রাত প্রায় ১১টার সময়, অপহৃত স্কুল ছাত্রী বাড়ির পাশে তার ফুফুর বাড়িতে যাওয়ার সময় সাকিব হাসান তার সহযোগীদের সহায়তায় স্কুল ছাত্রীকে জোরপূর্বক একটি অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনার পর শিক্ষার্থীর বাবা আবু রায়হান শাজাহানপুর থানায় সাকিব হাসানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। থানার ওসি আশিক ইকবাল জানিয়েছেন, অপহরণ মামলায় রত্না বেগম নামে এক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ জালিয়াতি রোধে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ জালিয়াতি রোধে নতুন নির্দেশনা

অ্যাটর্নি-জেনারেল অফিসে নোটিশ জালিয়াতি রোধে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এই নতুন নির্দেশনা ১৪ জুন থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২ জুন) অ্যাটর্নি-জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, অ্যাটর্নি-জেনারেল অফিসে নোটিশ প্রদানের ক্ষেত্রে বিদ্যমান পদ্ধতির কিছু ত্রুটি চিহ্নিত করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কতিপয় ক্লার্ক কর্তৃক অত্র অফিসের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজস করে নোটিশ জালিয়াতির অভিযোগ কর্তৃপক্ষের নজরে এসেছে। উদাহরণ হিসেবে ২ জুন অবকাশকালীন এনেক্স ভবনের ১৪ নম্বর কোর্টে বেশ কয়েকটি মামলার এফিডেভিট করা মূল আবেদনের টেন্ডার নম্বরের সঙ্গে নোটিশে দেওয়া টেন্ডার নম্বরের মধ্যে গড়মিল ধরা পড়েছে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আদালতে জানানো হলে, উক্ত কোর্টে তালিকাভুক্ত অন্যান্য বিভিন্ন মামলায়ও একই পরিস্থিতি দেখা যায়। যা থেকে স্পষ্ট বোঝা যায় যে, অসৎ উদ্দেশ্যে বা কোন অনৈতিক সুবিধা লাভের লক্ষ্যে এই প্রক্রিয়া মেনে চলা হয়েছে। আদালত ২৯, ৩০, ৩২, ৩৯, ৪৩, ৪৪, ৪৯, ৫৩, ৫৮, ৬০, ৬১, ৮৩, ১১১, ১১২, ১৮০ ও ১৮৪ আইটেমগুলো ডিলিট করে।

এছাড়া, দায়ের করা বিভিন্ন মামলায় সনাক্তকারী আইনজীবী এবং নোটিশে স্বাক্ষরকারীদের মধ্যেও বৈপরীত্য লক্ষ্য করা যায়। এর ফলে, কোন মামলায় নিয়োজিত সংশ্লিষ্ট আইনজীবীকে চিহ্নিত করা অ্যাটর্নি-জেনারেল অফিসের জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষ কিছু ব্যক্তিদের এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের জন্য আইনজীবী সমাজ এবং দেশের সর্বোচ্চ আদালতের বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলকে অহেতুক বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে।

বিচারিক স্বচ্ছতার স্বার্থে অ্যাটর্নি-জেনারেল অফিসে নোটিশ প্রদানের ক্ষেত্রে নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে:

১) মূল পিটিশনে সনাক্তকারী আইনজীবী এবং নোটিশে স্বাক্ষরিত আইনজীবী একই বিজ্ঞ আইনজীবী হতে হবে;

২) কোন মামলার এফিডেভিট সম্পন্ন হওয়ার পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে অ্যাটর্নি-জেনারেল অফিসে নোটিশ জারি করতে হবে;

৩) অত্র অফিসের জমাকৃত নোটিশে টেন্ডার নম্বর টাইপকৃত হতে হবে;

৪) এফিডেভিট সম্পন্ন হওয়ার পর মূল আবেদনপত্রের (ব্লু কপি) ফটোকপি এবং ওকালতনামার উভয় পৃষ্ঠাসহ অ্যাটর্নি-জেনারেল অফিসে নোটিশ জমা করতে হবে।

৫) কোন আদালতে পূর্বে দাখিলকৃত একই মামলা অন্য আদালতে তালিকাভুক্ত করার ক্ষেত্রে, অ্যাটর্নি-জেনারেল অফিসে নতুন নোটিশ প্রদানের সময় পূর্ববর্তী আদালতে দাখিল করা মামলার নোটিশের একটি অনুলিপি সংযুক্ত করতে হবে।

৬) আগামী ১৪ জুন থেকে এ নির্দেশনা কার্যকর হবে;

নির্দেশনার বিষয়ে আইনজীবীদের অবহিত করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক বরাবরও পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলডিসি উত্তরণ সময় ২০২৯ পর্যন্ত বাড়ানোর সুপারিশ সিডিপির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


এলডিসি উত্তরণ সময় ২০২৯ পর্যন্ত বাড়ানোর সুপারিশ সিডিপির

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করার জন্য ইতিবাচকভাবে সুপারিশ করেছে। সিডিপির চেয়ারম্যন অধ্যাপক হোসে আন্তোনিও ওকাম্পো এ বিষয়ে বাংলাদেশ সরকারকে অবহিত করে জানিয়েছেন যে, কমিটির মূল্যায়নের ভিত্তিতে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক বাংলাদেশে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বৃদ্ধির বিষয়টি যথাযথ হবে।

কিন্তু সিডিপি এটাও বলেছে যে, বর্ধিত প্রস্তুতিমূলক সময়কে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা প্রয়োজন। কমিটি স্পষ্ট করেছে যে, প্রস্তুতিকাল বৃদ্ধি কোনোভাবেই সংস্কার বিলম্বিত করার সুযোগ সৃষ্টি করবে না; বরং এটি সংস্কার কার্যক্রমকে আরো দ্রুত বাস্তবায়নের জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করা উচিত।

এটি উল্লেখ করা প্রয়োজন যে, বাংলাদেশ সরকার গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাতিসংঘের সিডিপির কাছে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বৃদ্ধি করে ২৪ নভেম্বর ২০২৯ পর্যন্ত সম্প্রসারণের আনুষ্ঠানিক অনুরোধ জানায়। পরবর্তীতে প্রধানমন্ত্রী ৬ এপ্রিল জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক পত্রে এ বিষয়ে তার ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন।

সিডিপির মূল্যায়নে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ এলডিসি উত্তরণের জন্য নির্ধারিত তিনটি সূচকের প্রতিটিতেই প্রয়োজনীয় সীমা উল্লেখযোগ্যভাবে অতিক্রম করেছে। একই সঙ্গে নিকট ও মধ্যমেয়াদে এ অবস্থান থেকে পিছিয়ে পড়ার ঝুঁকিও খুব কম। যদিও মধ্যপ্রাচ্যের চলমান সংকট, বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশের পরিবর্তন এবং অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ দেশের উত্তরণ প্রস্তুতি বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে, তবে কমিটি এই বিষয়গুলোকে উল্লেখ করেছে।

কমিটি বাংলাদেশ সরকারের প্রণীত ‘স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি (এসটিএস)’ বাস্তবায়নে সরকারের অঙ্গীকারকে স্বাগত জানায়। সিডিপির মতে, প্রস্তুতির সময় বৃদ্ধি পেলে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাব আরো গভীরভাবে মূল্যায়ন, প্রয়োজনীয় অগ্রাধিকার নির্ধারণ এবং উত্তরণ-পরবর্তী বাজার সুবিধা ও আন্তর্জাতিক সহায়তা ব্যবস্থার জন্য যথাযথ প্রস্তুতির সুযোগ সৃষ্টি হবে।

সিডিপি প্রস্তুতিকাল এবং উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে। যাতে সহজ শর্তে অর্থায়ন, এলডিসি-সংশ্লিষ্ট আন্তর্জাতিক সহায়তা ব্যবস্থার যথাযথ সম্প্রসারণ, কারিগরি সহায়তা, এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনার সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোকেও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে কমিটি আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা, কর আহরণ বৃদ্ধি, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহকে জোরদার করা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, অর্থনীতির বহুমুখীকরণ, এবং বেসরকারি খাতকে উত্তরণের জন্য প্রস্তুত করার ওপরও গুরুত্বারোপ করেছে।

বাংলাদেশ সরকার সিডিপির ইতিবাচক মূল্যায়ন ও সুপারিশকে স্বাগত জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%