ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে সন্ত্রাসবিরোধী মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন


বরিশালে সন্ত্রাসবিরোধী মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বরিশালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার একাধিক আসামির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মহানগর দায়রা জজ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না—এমন অভিযোগ উঠেছে। সাংবাদিক মাছুদুর রহমান আসলামের দাবি, পুলিশ আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানালেও তারা প্রকাশ্যে চলাফেরা করছেন এবং মামলার বাদীকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন শীর্ষ সন্ত্রাসী নাক কাটা রুবেল, মাইনুল ফকির, তাফস পাড়ৈ ও গাঁজা রফিক। অভিযোগ রয়েছে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না হওয়ায় তাদের মধ্যে এক ধরনের দায়মুক্তির মনোভাব তৈরি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মাইনুল ফকিরের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে বরিশাল নগরীর হাতেম আলী চৌমাথা ও নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তাফস পাড়ৈকে স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতা ‘ইটালি শহীদ’-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বলে দাবি করা হয়েছে। গাঁজা রফিক শীর্ষ সন্ত্রাসী নাক কাটা রুবেলের সহযোগী এবং বরিশালের শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ফেনীতে সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

অভিযোগকারী আরও দাবি করেন, এসব আসামি ২০০২ সালে র‍্যাবের ক্রসফায়ার থেকে বেঁচে যাওয়া শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত নাক কাটা রুবেলের সহযোগী।

মামলার বাদী ও তালাশ বিডির সিনিয়র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলামের অভিযোগ, চলতি বছরের ২১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মাঠসংলগ্ন সড়কে নাক কাটা রুবেল বাহিনীর সদস্যরা তাকে অস্ত্রের মুখে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

বাদীর ভাষ্য, সন্ত্রাসীদের হুমকির কারণে তার সন্তানকে কয়েক মাস ধরে বিদ্যালয়ে পাঠানো সম্ভব হয়নি। পুরো পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তার প্রশ্ন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও আসামিদের গ্রেপ্তারে পুলিশের এমন নিষ্ক্রিয়তা বা বিলম্ব কেন? এ বিষয়ে কোতোয়ালি থানা ও বন্দর থানা পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানো এবং পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার এএসআই, বদিউজ্জামান বলেন, "আমরা আসামিদের গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।" আসামিরা শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে— এমন পাল্টা প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর না দিয়ে অত্যন্ত দায়সারাভাবে বলেন, আপনারা ধরে আমাদেরকে খবর দিন।

আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

অন্যদিকে, বন্দর থানার এএসআই, ফারুক জানান, তিনি প্রতিদিন আসামি গ্রেফতার করার জন্য কর্ণকাঠি এলাকায় সোর্স নিয়োগ করে রেখেছেন, কিন্তু আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর পরও পুলিশ গ্রেফতার করছে না— গণমাধ্যম থেকে এমন সুনির্দিষ্ট অভিযোগ তুললে তিনি তা অস্বীকার করে বলেন, এটা আপনাদের ভুল ধারণা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরীকে গণধর্ষণ ও নির্মমভাবে হত্যার অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


কিশোরীকে গণধর্ষণ ও নির্মমভাবে হত্যার অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ

কলকাতার অদূরে বারুইপুরে একটি কিশোরীকে গণধর্ষণ, হত্যা এবং বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল হয়ে উঠছে। ঘটনার পর পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তাছাড়া, আইনশৃঙ্খলাসংক্রান্ত বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক চাপ শুরু হয়েছে।

কলকাতার উপকণ্ঠে বারুইপুরে এক নাবালিকাকে গণধর্ষণ ও নির্মমভাবে হত্যা করার পর তাকে বস্তাবন্দি করে জলাশয়ে ফেলে দেয়ার ঘটনায় সামাজিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ৫ জুলাই মধ্যরাতে সূর্যপুর এলাকার একটি পুকুর থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে।

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিখোঁজের অভিযোগ জানানোর পরে পুলিশ প্রথমে যথাযথ তৎপরতা দেখায়নি।

এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু করেছে। একই সময়ে সরকারবিরোধী আন্দোলনের আশঙ্কায় রোববার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে।

পরে সোমবার সন্ধ্যায় পুলিশের সরে যাওয়ার পর মমতা ও তার সমর্থকরা সবুজ রঙের মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাম দলগুলোর পক্ষ থেকেও ঘটনার প্রতিবাদে আলাদা কর্মসূচি পালন করা হয়। পানিহাটিসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে মৃত কিশোরীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। একই সময়ে বাম নেতাঁরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। বিরোধী শিবিরের দাবি যে, এই ঘটনা নারী ও শিশু নিরাপত্তার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা প্রকাশ করেছে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তিনি সতর্ক করে বলেন, ঘটনাকে কেন্দ্র করে যারা রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি সম্পদ ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গত ৯ মে দায়িত্ব গ্রহণ করার পর সরকারের ৬০ দিন পূর্ণ হওয়ার আগেই বারুইপুরের এই নৃশংস ঘটনা রাজ্যের নতুন সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বড় ধরনের রাজনৈতিক পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান ইস্যুতে ট্রাম্পের ক্ষোভ প্রশমনে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির অগ্রগতি তুলে ধরবে ন্যাটো মিত্ররা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


ইরান ইস্যুতে ট্রাম্পের ক্ষোভ প্রশমনে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির অগ্রগতি তুলে ধরবে ন্যাটো মিত্ররা

ইউরোপের প্রতিক্রিয়া ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ প্রশমিত করতে, ন্যাটোভুক্ত দেশগুলো মঙ্গলবার, তুরস্কের রাজধানী আঙ্কারায় শুরু হওয়া শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা ব্যয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি তুলে ধরবে।

তুরস্কের বিশাল প্রেসিডেন্ট প্রাসাদে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন, যখন ট্রাম্পের চাপের মুখে এক বছর আগে ন্যাটো সদস্য দেশগুলো নিরাপত্তা সম্পর্কিত ব্যয়কে মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার অঙ্গীকার করেছিল।

আঙ্কারা থেকে এএফপি জানিয়েছে, ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইউরোপীয় দেশগুলো রাশিয়ার হুমকির মুখে নিজেদের মহাদেশের প্রতিরক্ষার দায়িত্ব আরও বেশি গ্রহণ করে সামরিক বাজেট বাড়াচ্ছে যা প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে।

যখন শীর্ষ সম্মেলনের আগের দিন আঙ্কারায় সাংবাদিকদের তিনি বলেন, 'মাত্র এক বছরের মধ্যেই আমরা যুগান্তকারী অগ্রগতি দেখতে পাচ্ছি।'

ট্রাম্পকে সন্তুষ্ট করার লক্ষ্যে ন্যাটো একাধিক চমকপ্রদ পরিসংখ্যান ও উদ্যোগ তুলে ধরার প্রস্তুতি নিয়েছে এবং নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিক বলেছেন, 'এখনই নিজেদের সক্ষমতা প্রদর্শনের সময়।'

মূল শীর্ষ সম্মেলনের আগে মঙ্গলবার আয়োজিত প্রতিরক্ষা শিল্প ফোরামে কয়েক দশ বিলিয়ন ডলারের নতুন অস্ত্রচুক্তি ঘোষণা করা হবে, যাতে ট্রাম্পকে দেখানো যায় যে সদস্য দেশগুলো প্রতিশ্রুতি দেয়নি, তারা বাস্তব পদক্ষেপও নিয়েছে।

এ প্রচেষ্টার অংশ হিসেবে কানাডা সোমবার ঘোষণা দিয়েছে, দেশটির নতুন সাবমেরিন বহর নির্মাণের দায়িত্ব পেয়েছে জার্মানির থিসেনক্রুপ মেরিন সিস্টেমস। বহু বিলিয়ন ডলারের এ প্রকল্পকে ইউরোপীয় ন্যাটো মিত্রদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে অটোয়ার পক্ষ থেকে।

তবে ইউরোপীয় দেশগুলো ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করায় ক্ষুব্ধ ট্রাম্প শীর্ষ সম্মেলনের আগে থেকেই মিত্রদের ওপর অসন্তোষ প্রকাশ করে আসছেন। তার অভিযোগ, তারা প্রয়োজনীয় পদক্ষেপ যথেষ্ট দ্রুত নিচ্ছে না।

গত সপ্তাহে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, 'সম্পর্ক যদি পারস্পরিক না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য একতরফাভাবে এ পথ ধরে এগিয়ে যাওয়া হাস্যকর। তারা আমাদের পাশে ছিল না!'

ইউরোপীয় নেতারা অন্তত এমন কোনো প্রকাশ্য বিরোধ এড়াতে চান, যা ন্যাটোর বিশ্বাসযোগ্যতাকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। ট্রাম্প এর আগেও বহুবার মিত্রদের রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

কূটনীতিকদের আশা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক এবং ন্যাটো মহাসচিব রুটের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা ট্রাম্পকে সংযত রাখতে সহায়ক হবে।

যদিও ট্রাম্প ইতোমধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ কয়েকজন নেতার সঙ্গে বিরোধে জড়িয়েছেন। ফলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ইরান প্রশ্নে নিজেদের সদিচ্ছা প্রদর্শনের লক্ষ্যে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে ইউরোপীয় দেশগুলো হরমুজ প্রণালিতে সম্ভাব্য একটি নৌ-মিশনের পরিকল্পনা করেছে। একই সঙ্গে কয়েকটি দেশ তাদের যুদ্ধজাহাজ ওই অঞ্চলের কাছাকাছি মোতায়েন করেছে, যাতে প্রয়োজন হলে দ্রুত অভিযান শুরু করা যায়।

তবে পরিস্থিতি এখনো অস্থির। ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাজুক সমঝোতার অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার পরই নৌবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে চায়।

যদিও ইউরোপীয় নেতারা আশা করছেন, ট্রাম্প সম্মেলনে তুলনামূলক নমনীয় অবস্থান নেবেন, তবুও তারা এখন এ বাস্তবতা মেনে নিতে শুরু করেছেন যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থায় তার প্রত্যক্ষ ভূমিকা কমিয়ে আনছে।

ওয়াশিংটন স্পষ্ট করেছে, ইউরোপের প্রচলিত প্রতিরক্ষার নেতৃত্ব এখন মিত্র দেশগুলোকেই নিতে হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ন্যাটোর কমান্ডারদের জন্য বরাদ্দ সামরিক সক্ষমতার পরিমাণও কমানোর ঘোষণা দিয়েছে।

এ অবস্থায় ইউরোপীয় দেশগুলো একদিকে নিজেদের অধিক দায়িত্ব নেওয়ার সক্ষমতা প্রমাণ করতে চায়, অন্যদিকে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তিকে যতটা সম্ভব ন্যাটোর সঙ্গে সম্পৃক্ত রাখারও চেষ্টা করছে।

রুটে বলেন, 'এসবই মানসিকতার প্রকৃত পরিবর্তনের প্রমাণ। এটি ন্যাটো ৩.০—একটি শক্তিশালী ন্যাটোর মধ্যে আরও শক্তিশালী ইউরোপ।'

নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় দেশগুলো এখন প্রায় পুরোপুরিভাবে ইউক্রেনকে সহায়তার দায়িত্বও কাঁধে নিয়েছে, কারণ ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের সহায়তা কমিয়ে দিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার ন্যাটো নেতাদের নৈশভোজে অংশ নেবেন। সেখানে ইউরোপীয় মিত্রদের কাছ থেকে তিনি ২০২৬ ও ২০২৭ উভয় বছরেই ইউক্রেনকে বছরে অন্তত ৭০ বিলিয়ন ইউরো (প্রায় ৮০ বিলিয়ন মার্কিন ডলার বা ৮ হাজার কোটি ডলার) সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পাবেন।

আঙ্কারা সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে জেলেনস্কির। সম্প্রতি রাশিয়ার ভয়াবহ হামলায় প্রায় ৩০ জন নিহত হওয়ার পর ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ন্যাটোকে 'সাহসী সিদ্ধান্ত' নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্মেলনের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের টেলিফোনে কথা হয়েছে। জেলেনস্কি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন যে, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি নিজেদের অনুকূলে আনছে এবং মস্কোকে অর্থবহ শান্তি আলোচনায় ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের আরও চাপ প্রয়োগ করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবা নিয়ে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরি ছাড়া অন্যান্য ছয় ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির কার্যক্রম পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত কমিশন নিয়েছে। একই সঙ্গে, এসব আবেদন নিষ্পত্তির দায়িত্ব মাঠপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে পুনর্বণ্টন করা হয়েছে।

গত রোববার (৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন নিষ্পত্তির কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। তবে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন আগের নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

এই আদেশে সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বও পরিষ্কার করা হয়েছে। এর মধ্যে ‘ক-১’ ক্যাটাগরির দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে। ‘ক’ ক্যাটাগরির দায়িত্ব উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার ওপর, ‘খ-১’ ক্যাটাগরির দায়িত্ব অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কাছে, ‘খ’ ক্যাটাগরির দায়িত্ব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তার কাছাকাছি, ‘গ-১’ ক্যাটাগরির দায়িত্ব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার উপর এবং ‘গ’ ক্যাটাগরির দায়িত্ব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যেসব আবেদন অনলাইনে করা সম্ভব, সেগুলো আর হার্ডকপিতে গ্রহণ করা হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এ আদেশের অনুলিপি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব, মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ছয়টি দপ্তরে পাঠানো হয়েছে। তবে স্থগিত থাকা ছয় ক্যাটাগরির সেবা কবে পুনরায় শুরু হবে, সে বিষয়ে নির্বাচন কমিশন পরে নির্দেশনা দেবে বলেও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু ইরা মনি হত্যা মামলার রায় পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


শিশু ইরা মনি হত্যা মামলার রায় পেছাল

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী শিশু জান্নাতুল নেসা প্রকাশ ইরা মনি হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় পেছানো হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই-এক দিনের মধ্যে অথবা সম্ভাব্য আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) নতুন তারিখ নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বেঞ্চ সহকারী আব্বাস হোসেন।

বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। তবে অনিবার্য কারণে রায় ঘোষণা পিছিয়ে দেওয়া হয়েছে।

আব্বাস হোসেন জানিয়েছেন, দুই-এক দিনের মধ্যে অথবা সম্ভাব্য বৃহস্পতিবার নতুন তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আদালত বসলে দুপুরে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

মামলার একমাত্র আসামি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যম পুলুপাড়া এলাকার বাসিন্দা বাবু শেখ (৪৫)। তিনি গত ৩০ জুন আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন। এর আগে ছয় কার্যদিবসে মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

অভিযোগপত্র দাখিলের পর মাত্র ১২ কার্যদিবসের মধ্যেই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছেছে। নিহত ইরা মনি সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা মাস্টারপাড়া এলাকার টমটমচালক মনিরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

মামলার নথি অনুযায়ী, গত ১ মার্চ চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ইরা মনিকে বাড়ি থেকে নিয়ে যায় অভিযুক্ত বাবু শেখ। পরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন-সংলগ্ন পাহাড়ি এলাকায় তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি প্রকাশ করে দেওয়ার কথা বললে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির গলা কেটে পালিয়ে যায় অভিযুক্ত।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইরা মনিকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ তার মৃত্যু হয়।

ঘটনার পর ইরা মনির মা সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৮ জুন অভিযোগ গঠনের পর ২১ জুন থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%